অনুরাগের ছোঁয়ায় বিরাট দুঃসংবাদ! রুপার চরিত্রে ফের মুখ বদল! চরিত্র থেকে বাদ পড়ল দিতিপ্রিয়া!

গত এক বছর ধরে সিরিয়াল পাড়ায় দেখা যাচ্ছে একটাই ব্যাপার। খুব একটা বেশিদিন ধরে চলতে পারছে না ধারাবাহিকগুলি। কিছু ধারাবাহিকে সময়সীমা দাঁড়াচ্ছে পাঁচ মাস তো আবার কিছু ধারাবাহিকের গল্প শেষ হয়ে যাচ্ছে তিন মাসেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়েই ৮০০ তম পর্ব পার করলো স্টার জলসার (star jalsha ) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager chonya)। বর্তমানে সবচেয়ে বেশি দিন ধরে সম্প্রচারিত হওয়া ধারাবাহিক এটি। সূর্য আর দিপাকে যে মনে ধরেছে দর্শকদের এই সংখ্যাই তার প্রমাণ।

গত এক বছর ধরে প্রায় প্রতি সপ্তাহতেই টিআরপির লড়াইয়ে প্রথম দিকেই থেকেছে অনুরাগের ছোঁয়া। মধ্যিখানে টিআরপি কমে গেলেও আবার প্রথম দশে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। ৮০০ পর্ব পার হয়ে গেলেও ধারাবাহিকের গল্প এখানেই থেমে যাচ্ছেনা। গল্পে নতুন মোড় আসছে ধারাবাহিকে। বড় হয়ে যেতে চলেছে সোনা আর রুপা। অর্থাৎ সূর্য ও দিপার গল্প শেষ হয়ে যাবে শুরু হবে নতুন গল্প।

Anurager Chhowa trolled on social media

ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা শুরু হয়েছিল অনুরাগের ছোঁয়া নিয়ে। কারণ করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের পর আবার ছোট পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায়। প্রোমোতে দেখা গেছে বড় রূপার চরিত্রে অটো চালাচ্ছেন দিতিপ্রিয়া। যা দেখে দর্শকদের উত্তেজনা ও উঠেছিল তুঙ্গে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দিতিপ্রিয়া কে আবার ছোটপর্দায় দেখার জন্য। কিন্তু দর্শকদের জন্য রইল খারাপ খবর।

দিতিপ্রিয়ার ছোটপর্দায় ফেরার খবরে তোলপাড় শুরু হয়েছিল নেটপাড়ায়। নিজেই জানিয়েছিলেন সেই কথা। কিন্তু না এখনই আর ফিরছেন না দিতিপ্রিয়া। শোনা যাচ্ছে তিনি বাতিল করে দিয়েছেন ধারাবাহিকের চুক্তি। ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ করা হয়েছিল সেটিও বাতিল করা হয়েছে চ্যানেলের তরফ থেকে। কি কারণে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া। কোন কারণই স্পষ্ট নয় এখনও। পাকাপাকিভাবে কবে ছোটপর্দায় ফেরেন দিতিপ্রিয়া এখন সেটাই দেখার।

মন ভাঙলো দর্শকদের

যার ফলে এখন নতুন অভিনেত্রী না পাওয়া পর্যন্ত অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সোনা রুপার বড় বেলার ছবি ফুটে উঠবে না। হঠাৎ করে কেন এমন করলে দিতিপ্রিয়া? এর কোন কারণ তিনি জানাননি। তবে অনুরাগের ছোঁয়ার অনুরাগীদের মন একেবারে ভেঙ্গে গিয়েছে। যারা এতদিন ধরে এই ধারাবাহিকটির নতুন পর্ব দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন, তাদের মন থেকে সমস্ত আগ্রহ কেমন যেন মুছে গেল এই বার্তা শোনার পর।