বর্তমানে বাংলা বিনোদন জগতের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বাংলা ধারাবাহিক। এই ধারাবাহিকের (Bengali Serial) চ্যানেলগুলি প্রতিনিয়ত আকর্ষণীয় গল্পের সমৃদ্ধ একাধিক সব ধারাবাহিক নিয়ে আসছে টেলিভিশনের (Bengali Television) পর্দায়। একটি ধারাবাহিকের শেষ হওয়ার খবর প্রচার হতে না হতেই নতুন ধারাবাহিকের সম্প্রচারের বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে চ্যানেল। কোনটা ছেড়ে কোনটা দেখবেন বুঝে উঠতে পারছেন না ভক্তরা। শোনা যাচ্ছে ফের জি বাংলায় (Zee Bangla) আসতে চলেছে এক নতুন মেগা।
কিছুদিন আগেই জি বাংলার (Zee Bangla) পর্দায় বেশ কিছু নতুন নতুন ধারাবাহিক তাদের যাত্রা শুরু করেছে। সেই প্রত্যেকটি ধারাবাহিকের গল্প বেশ আকর্ষণীয় এবং নতুনত্বে ভরপুর। ধারাবাহিকের এই জনপ্রিয় চ্যানেল নিজের প্রতিপক্ষ চ্যানেলকে পরাস্ত করতে সবথেকে উৎকৃষ্ট মানের ধারাবাহিক সম্প্রচারের দিকে বেশি মনোযোগী হয়ে উঠেছে। দর্শকদের চাহিদাকেও যথেষ্ট মাথায় রাখছে এই চ্যানেল।
আগেই দর্শকদের জানানো হয়েছে যে, একটি ধারাবাহিক ঠিক কতটা জনপ্রিয়তা পাবে তার কিছুটা নির্ভর করে কোন প্রোডাকশন হাউজ সেই ধারাবাহিকটি সম্প্রচার করছে তার ওপর। খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক যার প্রযোজনার দায়িত্ব রয়েছে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজ। ধারাবাহিকের নায়ক এবং নায়িকা উভয়ই নির্বাচন করে ফেলেছে চ্যানেল কর্তৃপক্ষ।
![]()
জি বাংলায় আসছে টুম্পা অটোয়ালি
জী বাংলার পর্দায় যে নতুন সিরিয়ালটি আসতে চলেছে সেখানে ফিরছে বাংলার জনপ্রিয় অভিনেত্রী ডোনা ভৌমিক (Dona Bhowmik)। আসতে চলেছে টেন্ট সিনেমা প্রোডাকসন হাউসের নতুন সিরিয়াল “মোর ভাবনারে” আর সেখানেই দেখা যাবে এই অভিনেত্রীকে। প্রথমবার জি বাংলার (Zee Bangla) পর্দায় এই অভিনেত্রীকে দেখার জন্য উৎস হয়ে রয়েছেন তার ভক্তরা। কবে আসছে এই ধারাবাহিকের প্রচার ভিডিও?
আরও পড়ুনঃ অসময়ে শেষ জল থই থই ভালোবাসা, জলসার সিদ্ধান্তে ক্ষুব্ধ নায়িকা! অপরাজিতার কটাক্ষের শিকার চ্যানেল!
যতদূর জানা যাচ্ছে এই ধারাবাহিকের প্রচার ভিডিওর কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এর আগে অভিনেত্রী কাজ করেছেন কালারস বাংলার চ্যানেলের, ক্রিস্টাল ড্রিমস প্রোডাকশন হাউজের, টুম্পা অটোওয়ালি সিরিয়ালে। এই ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। প্রায় ২ বছর চলেছিল টুম্পা অটোওয়ালি। জানা যাচ্ছে আর দুই থেকে তিন দিনের মধ্যেই এই নতুন ধারাবাহিকের প্রোমো সম্প্রচার হতে চলেছে।





