ধারাবাহিক থেকে বিদায় নিলেন অভিনেতা দ্রোণ মুখার্জী! নতুন নায়ক আসায় আর দেখা মিলবে না পরাগের!

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় বেশ কয়েক মাস হয়ে গেল সম্প্রচারিত হচ্ছে “কার কাছে কই মনের কথা” (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি। সমাজের অনেক সত্য ঘটনা এই ধারাবাহিকের মধ্যে দিয়ে তুলে ধরেছে জি বাংলা (Zee Bangla)। এই ধারাবাহিকে অনেক জন নায়িকাকে দেখা যাচ্ছে তবে প্রধান নায়িকার চরিত্রে রয়েছেন অভিনেত্রী মানালি দে এবং নায়কের চরিত্রে অভিনয় করছেন দ্রোণ মুখোপাধ্যায়(Drone Mukhopadhyay)।

এই ধারাবাহিকে অভিনেতাকে স্কুল শিক্ষকের চরিত্রে দেখা গিয়েছে। অনেকের কাছেই দ্রোণ একেবারে নতুন একটি মুখ হলেও অভিনয় জগতের সাথে তিনি অনেকদিন ধরেই যুক্ত। এর আগে অনেকগুলি সিরিয়াল এমনকি ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। আকাশ আটের ‘মেয়েদের ব্রতকথা’ মা ষষ্ঠীর ব্রততে দেখা গিয়েছিল অভিনেতা দ্রোণকে। এখানে জমিদার ইন্দ্রর চরিত্রে অভিনয় করেছিলেন দ্রোণ মুখোপাধ্যায়। এই মুহূর্তে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে তাকে দেখা গেলেও এইবার এই ধারাবাহিক থেকে বিদায় নিতে চলেছেন অভিনেতা।

তিনি হলেন বোলপুরের ছেলে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি। আকাশ আটের পুলিশ ফাইলস থেকে শুরু করে ‘গল্প হলেও সত্যি’, ‘দীপাবলির সাতকাহন’ প্রভৃতির মতো জনপ্রিয় কাজে দর্শকরা তাকে দেখেছেন। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের প্রথম থেকেই তার চরিত্রটি ছিল নেতিবাচক। তবে বর্তমানে প্রকৃত নায়ক হয়ে উঠেছে পরাগ। কিন্তু আর তাকে খুব বেশিদিন দেখা যাবে না। যার পূর্বাভাস দর্শকরা পেয়ে গিয়েছেন ধারাবাহিকের বর্তমান প্লট থেকেই।

এই মুহূর্তে গুরুতর অসুস্থতায় ভুগছে পরাগ। তার পা দুটো একেবারে অচল হয়ে গিয়েছে। সম্প্রতি এই ধারাবাহিকে যে প্রোমোটি সম্প্রচারিত হয়েছিল সেখানেই দেখা গিয়েছে পরাগকে খুঁজে পাচ্ছে না শিমুল। আর খুব তাড়াতাড়ি এমনটাই হতে চলেছে ধারাবাহিকের পর্দায়। ইতিমধ্যেই এই ধারাবাহিকে প্রবেশ করেছে শিমুলের নতুন নায়ক রাহুল দেব বোস।

আরো পড়ুন: আবার বিপাশার সাথে সংসার করার সিদ্ধান্ত নিল চন্দন! নিজের জায়গা ছেড়ে দিল মধুরিমা!

যতদূর জানা যাচ্ছে রাহুল দেব বোসকেই শিমুলের প্রধান নায়ক হিসেবে দেখা যাবে পরবর্তীতে। আর তার আগে চিরতরে বিদায় নেবে পরাগ অর্থাৎ সিরিয়াল ছেড়ে দেবেন অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়। খবরটা শোনা মাত্রই মন খারাপের সুর দর্শক মহলে। এ কথা ঠিক যে তাকে প্রথম থেকে অনেক ভক্তরাই পছন্দ করতেন না তবে বর্তমানে পরাগ শিমুলের জুটিও বেশ জনপ্রিয়তা পাচ্ছিল।