আবার রানী দুর্জয় একসাথে!রানীকে বাঁচাতে এবার চুপিসারে তার বাড়িতে ঢুকে পড়ল দুর্জয়!

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের (Audience), আর তার মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করছেন নতুন অভিনেতা অর্কপ্রভ রায় এবং অভিকা মালাকার (Avika Malakar)। শুরুতেই বাজিমাত করেছে ধারাবাহিকটি।

আমাদের সমাজে একটি মেয়ে সবকিছুর অধিকারী হতে পারে না কিছু না কিছু তাকে ত্যাগ করতেই হয়। কিন্তু এই ধারাবাহিকের নায়িকা রানীর লক্ষ্য হলো সবকিছুকে একসাথে পাওয়া। ধারাবাহিকে কিছুদিন আগে দেখা গিয়েছে বিয়ে করবে না বলে এবং ডাক্তারি পড়ে বড় ডাক্তার হবে বলে সাহস দেখিয়ে দুর্জয়ের উপর ভরসা করে বাড়ি থেকে একা একা কোনে বেশে পালিয়ে আসে রানী।

সম্প্রতি ধারাবাহিকের গল্প অনুযায়ী নেশার ঘোরে এবং মনের মধ্যে লুকিয়ে থাকা ভালবাসার সংমিশ্রণে রানী এবং দুর্জয় দুজনের মধ্যে একটি সম্পর্ক স্থাপন হয়। সব মিলিয়ে ধীরে ধীরে তাদের মনের মিল হতে থাকে। তবে এই সবকিছু বেশিক্ষণ স্থায়ী হলো না। রানীকে ফিরে যেতে হল তার বাবার বাড়িতে।

রানী বর্তমানে রয়েছে তার বাবার কাছে। সে যা ঘটিয়েছে তার জন্য রানীর ওপর অত্যন্ত রেগে রয়েছে তার পরিবারের প্রত্যেকে। পাঁচ দিনের মধ্যে রানীর বিয়ে দিতে চলেছে তার বাবা। রানীর এই কাজকর্মের জন্য বেশ আশাহত হয়েছে তার বন্ধু দেবযানীও। বর্তমানে রানী চেষ্টা করছে দুর্জয়ের সাথে কথা বলার কিন্তু সেই সমস্ত পথ বন্ধ করে দিয়েছে তার পরিবারের প্রত্যেকে।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রানী যে দুর্জয়ের সাথে কথা বলার চেষ্টা করেছে সেই কথা জানতে পেরে যায় তার বাবা তাই তার উপর পাহারা আরো কড়া করে দেন। এরপরে রানী আর দুর্জয় দুজনেই দুজনার কথা ভাবতে থাকে। ভাবতে ভাবতে হঠাৎ রানীর চোখ পিছন থেকে কেউ চেপে ধরে, পিছন ঘুরে দেখে দুর্জয় এসেছে। সত্যি কি তবে রানীকে বাঁচাতে তার বাড়িতে লুকিয়ে প্রবেশ করল দুর্জয়?