স্টার জলসার (Star Jalsha) চর্চিত ধারাবাহিক ‘তোমাদের রানী’ (Tomader Rani)। ধারাবাহিকটির শুরুটাই ছিল সমালোচনা দিয়ে। প্রচার ঝলক (Promo) দেখেই চোখ কপালে উঠেছিল নেট নাগরিকদের। কারণ ধারাবাহিকের ঘরানা পারিবারিক নয়, প্রেম নয়, হরর নয়! বিষয়বস্তু নিউ এজ রোম্যান্স।
সম্পর্ক, বিয়ে তার আগে শারীরিক সম্পর্ক! ধারাবাহিকের প্রথম ঝলকে দেখা গিয়েছিল এমনই চোখ ছানাবড়া করা ট্র্যাক। যা দেখে চোখ কপালে উঠেছিল ধারাবাহিকপ্রেমীদের। মা হওয়ার পাশাপাশি রানী কী করে সন্তান, সংসার, পরিবার সামলে ডাক্তার হয়ে উঠবে, এর নিয়েই এগিয়ে চলেছিল ধারাবাহিকের প্লট। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিকা মালাকার (Abhika Malakar) ও অর্কপ্রভ (ArkaPrava)। দুজনেই টেলি দুনিয়ায় নবাগত।

জলসার ধারাবাহিকে অভিনয় করতে করতে দুর্জয়-রানীর কাছে আসা। ধারাবাহিকে তাদের টক-ঝাল-মিষ্টি মনে ধরেছে দর্শকদের। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার জন্য চর্চার কেন্দ্রে দুর্জয়-রানী জুটি। ধারাবাহিকে বর্তমান প্লটে তাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হলেও, বাস্তবে ঘটছে ঠিক তার উলটো।
টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, যুগলের গোপন প্রেমের গুঞ্জন। এমনিতেই মাঝেমধ্যে একসঙ্গে ছবি পোস্ট করে দুর্জানী। তবে এবার দুর্জয় ওরফে অভিনেতা অর্কপ্রভর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট। ক্যাপশনে লিখেছেন ‘আমি ও আমার।’ ছবিতে দুর্জয় আর রানী রীতিমতো অন্তরঙ্গ।
আরও পড়ুনঃ মহাপর্বে থাকছে দারুণ চমক, হুইল চেয়ারে গীতা! এ কী হাল হল নায়িকার?

এখানেই শেষ নয়! অভিনেতার ক্যাপশনের পাশে ছিল লাভ ইমোজি। বলা বাহুল্য, অর্কপ্রভর ক্যাপশন অন্যদিকে ইঙ্গিত দিচ্ছে। যদিও প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিকা ও অর্ক বলছেন, তারা একে অপরের খুব ভাল বন্ধু। সত্যিই সম্পর্ক শুধুই বন্ধুত্বের? নাকি পর্দার সম্পর্কের জল গড়িয়েছে বাস্তবেও। প্রশ্নের উত্তর দেবে সময়।





