এখন বাংলা বিনোদনের (Bengali Entertainment) একটি জনপ্রিয় চ্যানেল স্টার জলসার (Star Jalsha) পর্দায় একেবারে জমজমাট হয়ে উঠেছে কয়েক মাস আগে শুরু হওয়া তোমাদের রানী (Tomader Rani) ধারাবাহিকটি। শুরু থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। টিআরপিতেও প্রথম দিকে প্রতিদিন স্লট জিততো এই ধারাবাহিক। সব মিলিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষন করতে সফল হয়েছিল এই ধারাবাহিক।
দর্শকদের সব থেকে পছন্দের মেতে হয়ে উঠেছিল এই ধারাবাহিকের নায়িকা রানী। এখানে নায়ক এবং নায়িকার দুজনেই প্রথম এত জনপ্রিয়তা পাচ্ছে। এখানে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অর্কপ্রভ রায় (Arkaprovo Roy) এবং নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অভিকা মালাকারকে (Avika Malakar)। টেলিভিশনের (Bengali Television) পর্দায় এরা দুজন তৈরি করেছে একটা জুটি যা ভক্তরা মনে জায়গা করে নিয়েছে।
এত ভালো প্রেক্ষাপট এবং পছন্দের হওয়া সত্ত্বেও জলসার এক আনন্দ অনুষ্ঠান থেকে বাদ পড়লেন এই জুটি। গতকাল স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয়েছে একটি নতুন প্রোমো। আর এই ঝলক থেকে দর্শকরা জানতে পেরেছেন জামাইষষ্ঠী উপলক্ষে স্টার জলসায় একটি ছোট অনুষ্ঠান সংঘটিত হতে চলেছে। আর এই অনুষ্ঠানের হোস্ট বা যারা এই অনুষ্ঠানটি সম্পাদনা করছেন তারা হলেন গীতা আর স্বস্তিক। এই অনুষ্ঠানটির নাম জামাইষষ্ঠী গীতা LLB।
আরও পড়ুন: বাবার সই নকল করতে গিয়ে তুলকালাম কাণ্ড! তারপর কী হয়েছিল মানালির? খোলসা করলেন সাক্ষাৎকারে
এই প্রমোশন ভিডিও প্রকাশ পাওয়ার পর থেকেই গোটা অনুষ্ঠানটি দেখার জন্য বেশ উৎসুক হয়ে উঠেছেন দর্শক মহল। নানা রকম খেলা খাওয়া-দাওয়া আড্ডা সব মিলিয়ে জমে উঠতে চলেছে এই বিশেষ পর্ব। এখানে স্টার জলসার অনেক জুটি উপস্থিত থাকলেও দেখা যায়নি রানী দুর্জয়কে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন তারা। কিন্তু জলসা কেন এত সুন্দর একটি অনুষ্ঠান থেকে বাদ দিল এই জনপ্রিয় জুটিকে?
বাদ পড়লো রানী দুর্জয়
যতদূর জানা যাচ্ছে, এই অনুষ্ঠানটি মূলত জামাইষষ্ঠীর অর্থাৎ জামাই এবং শাশুড়ি মাকে কেন্দ্র করে। তাদের দুজনের অর্থাৎ জামাই এবং শাশুড়ি মায়ের সম্পর্ককে কেন্দ্র করেই অনুষ্ঠানটির প্রধান প্লট গড়ে উঠবে। এদিকে দুর্ভাগ্যবশত দুর্জয়ের শাশুড়ি মা নেই। রানীর মা মারা গিয়েছে। তাই তাকে জামাই ষষ্ঠী দেওয়ার কেউ নেই। ঠিক একই কারণে জলসার অনেকেই এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন।
View this post on Instagram





