স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে যে ধারাবাহিকগুলি এর জনপ্রিয় হয়ে উঠছে তার মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। এই ধারাবাহিকে নায়ক হলেন অর্কপ্রভ রায় এবং নায়িকা হিসেবে রয়েছেন অভিকা মালাকার (Avika Malakar)।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রানী প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে নিজের সন্তানকে সুস্থ রেখে নিজের স্বপ্ন পূরণ করার। কিন্তু রানী পড়াশোনা করে ডাক্তার হোক এটা কিছুতেই মেনে নিতে পারছে না পিঙ্কি আর আনিশা। তবে এইবারের রানীও এমন এক প্রমাণ জোগাড় করল যার জন্য এইবার বেশ ফ্যাসাদে পড়েছে পিঙ্কি আর আনিশা।
এদিনের পর্বে দেখা যায়, রানী যাতে কাওকে তাদের কথা বলে না দেয়, তারা যা যা কুকর্ম করেছে সেই সব ফাঁস করে না দেয় তার জন্য তার জন্য এইবার স্বয়ং পিঙ্কি আর আনিশা জয় এবং শুক্লাকে রানীর পড়াশুনোয় অনুমতি দেওয়ার জন্য রাজি করাতে থাকে।
তারা এত বার করে এত রকম ভাবে বোঝায় যে শেষমেশ মা ও ছেলে দুজনেই রাজি হয়ে যায় রানীর পড়াশোনার জন্য। এরপর রানী নিজের ঘরে চলে যায় আর তার পিছন পিছন চলে যায় পিঙ্কি আর আনিশা। তারা দুজনে রানীকে বলে এইবার যেন রানী সেই ভিডিওটা ডিলিট করে দেয়। রানী তখন নিজের ফোন দেখিয়ে বলে সে ডিলিট করে দিয়েছে। এরপর রানী সেখান থেকে চলে যেতেই ফস করে ওঠে আনিশা। সে বলে এইবার এমন একটা প্ল্যান করবে যাতে রানী কোনভাবেই না বেঁচে পালাতে পারে।
এরপর দুর্জয় রানীর কাছে যেতেই রানী দুর্জয়কে বলে, রানীর রাগ এখনো কমেনি। সবটা যেহেতু দুর্জয় ঘেঁটে দিয়েছে তাই এইবার তাকেই সব ঠিক করতে হবে। জয়কে রানীর কলেজে গিয়ে রানীকে ক্লাসের মধ্যে বসিয়ে দিয়ে আসতে হবে। তবেই সবটা ঠিক হবে। রানীর এই কথায় রাজি হয়ে যায় দুর্জয়।





