বর্তমানে স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত ধারাবাহিক গুলির মধ্যে একটি অন্যতম সমালোচিত এবং চর্চিত ধারাবাহিক হচ্ছে লীনা গঙ্গোপাধ্যায়ের রচিত এক্কাদোক্কা (Ekka Dokka)। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে ফিরিয়ে আনা হয়েছে এক জনপ্রিয় জুটিকে। প্রতিটি ধাপে ধাপে অদ্ভুতভাবে মোড় পরিবর্তন করেছে এই ধারাবাহিক।
এই মুহূর্তে স্টার জলসায় শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক আর তার পাশাপাশি প্রকাশ পাচ্ছে একাধিক ধারাবাহিকের প্রোমো। যার দরুন দর্শকরা বেশ চিন্তায় পড়েছেন। কিছুদিন আগেই শেষ হয়েছে গুড্ডি। কম টিআরপি যুক্ত ধারাবাহিক গুলির তালিকায় নাম ছিল এই ধারাবাহিকের।

এরপরেই যে ধারাবাহিক রয়েছে সেটি হল এক্কাদোক্কা। টিআরপি তালিকার নিরিখে খুব একটা ভালো অবস্থানে নেই এই ধারাবাহিকের নাম তাই কোন নতুন ধারাবাহিকের আগমনী বার্তা পেলেই চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে এক্কাদকার ভক্তদের কপালে। কবে শেষ হচ্ছে এই ধারাবাহিক?
কবে শেষ হচ্ছে এই ধারাবাহিক?
এক্কাদোক্কা কবে শেষ হচ্ছে সেই খবর জানতে এক সংবাদ মাধ্যম যোগাযোগ করেন ধারাবাহিকের ইউনিটের সাথে। আর সেখান থেকে বেশ চাঞ্চল্যকর তথ্য পান তারা। ধারাবাহিকের ইউনিট এর তরফ থেকে জানানো হয় এখনো ভালোভাবেই শুটিং চলেছে এই ধারাবাহিকের।

শুটিং এর আগে যে স্ক্রিপ্ট তাদের কাছে এসে পৌঁছেছে সেই স্ক্রিপ্টের আদ্যপ্রান্ত কোন কিছুই দেখে এমনটা মনে হয়নি যে এই ধারাবাহিক শেষ হয়ে যেতে পারে। ধারাবাহিকের অন্তিম বার্তা সম্পর্কিত কোন হিন্ট স্ক্রিপ্টে ছিল না। তাই বলা যেতে পারে এই মুহূর্তে এই ধারাবাহিক কোনোভাবেই শেষ হচ্ছে না।





