সেনগুপ্ত পরিবার মিশকার সন্তানকে মেনে নিল! মিশকা সেনগুপ্ত বাড়িতে ঢুকেই দীপাকে সরাতে বিষ খাইয়ে দিল!

স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকের গল্পটি দর্শকদের খুব পছন্দ। এই মেগা থেকে যেমন জনপ্রিয়তা পেয়েছেন সূর্য ও দীপা, ঠিক তেমনই জনপ্রিয় হয়েছে ভিলেনের চরিত্রে থাকা মিশকা। সম্প্রতি ধারাবাহিকের সূর্য (Surjo) ও দীপার (Deepa) মিল হয়েছে, আর তারপরই গল্প নতুন মোড় নিয়েছে।

মিশকার চক্রান্তেই সূর্য ও দীপা এতদিন সকলের থেকে আলাদা ছিল, আবার যখন তাদের মিল হয় ফের মিশকা (Mishka) নতুন চক্রান্ত করে। দেখা যায়, নিজের ভুল বুঝতে পেরে সূর্য দীপার কাছে ক্ষমা চায়। সূর্য দীপা, সোনা (Sona) ও রূপাকে (Rupa) সাথে নিয়ে সেনগুপ্ত বাড়ি আসে। দীপার আগমনে সেনগুপ্ত বাড়িতে খুশির আমেজ তৈরী হয়।

মিশকা এই খুশি কিছুতেই মেনে নিতে পারে না। তাই সে এবার সূর্যের স্পার্ম ব্যবহার করে বৈজ্ঞানিক সাহায্যে গর্ভবতী হয়। আর সেই অবৈধ সন্তানের দায় এসে পরে সূর্যের ঘাড়ে। সূর্য সেই সন্তানকে কিছুতেই মেনে নেয় না। সূর্যের সামনে মিশকার আগের সব চক্রান্ত ফাঁস হয়ে যায়। কিন্তু তারমাঝেই মিশকাকে খুনের দায়ে জেলে যেতে হয় সূর্যকে।

দীপা যদিও কিছুদিনের মধ্যেই মিশকাকে কোর্টে এনে সকল সত্যি প্রমান করে। কিন্তু সূর্যের উপর যে দাগ মিশকা লাগায়, তা সরাতে পারে না। দীপা মিশকার ডাক্তারের কাছ থেকে এই গর্ভবতীর পেছনের কারণ জেনে যায়। কিন্তু দেখা যায়, মিশকার সন্তানকে দেখে দুর্বল হয়ে পরে লাবণ্য। সূর্যের রক্ত তার শরীরে থাকায় সেই সন্তান ও মিশকাকে বাড়ি নিয়ে আসে লাবণ্য।

আরও পড়ুনঃ পরাগের কানে শিমুলকে মেরে ফেলার পরামর্শ দিল পলাশ, শুনে পলাশের আসল চেহারা জানলো প্রতীক্ষা!

মিশকা যদিও সেই সন্তানকে একেবারেই সামলাতে পারে না। কোর্টও রায় জানায় যে এই সন্তানের দায়িত্ব সূর্যকে নিতে হবে। আর তাই সূর্য না চাইতেও সেই সন্তানকে কোলে তোলে। আর এসব দেখে দীপা বিষ খায়। অসুস্থ দীপাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানায়, দীপা হয়তো মারা যাবে। কারণ যে বিষ দীপা খেয়েছে, তা খুবই বিষাক্তকর। তবে কি দীপার এমন পরিণতি মিশকার জন্যই হতে চলেছে?

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)