মধুবালার সম্পত্তির ওপর নজর শিমুলের! প্রমাণ করে সকলের কাছে শিমুলকে ছোট করার ফন্দি বিপাশার!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। বর্তমানে বেঙ্গল টপার হয়েছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। স্বার্থপরের মতন সবার বিরোধিতা করলো শিমুল।

কার কাছে কই মনের কথা ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, শিমূলের স্বামী দেওর এবং দেওরের হবু স্ত্রী প্রতীক্ষা শিমুলকে একেবারেই সহ্য করতে পারে না যার ফলে তারা শিমুলকে বিষ খাওয়ায়। অনেক ছোটাছুটি করে তাকে হাসপাতালে ভর্তি করে তার প্রতিবেশী বান্ধবীরা। এমনকি শিমুলকে ছাড়িয়ে আনার সময় তারাই সমস্ত টাকাটা দেয়। এত কিছুর পরেও শিমুল অনায়াসে পুলিশের কাছে মিথ্যে বলে পুলিশকে চ্যালেঞ্জ করে তার স্বামী দেওরকে বাঁচায়।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মধুবালা সবার সামনে বলে সে আবার শিমুলের বিয়ে দেবে। শিমুল একটা ভালো মেয়ে, সে পরাগের মতন একটা ছেলের সাথে বিয়ে করে মোটেই ঠিক কাজ করেনি। তার জীবনটাকে আবার সুন্দর করে তুলবে মধুবালা। তাই শিমুল যাকে ভালবাসে তার সাথেই বিয়ে দেবে তার। এসব শুনে খুব খুশি হয় বিপাশা সুচরিতারা।

অন্যদিকে পরাগ পলাশ আর প্রতীক্ষা শিমুলের সাথে পরাগের ডিভোর্স দেওয়ার প্ল্যান করতে থাকে। প্রতীক্ষা বলে সে আর অপেক্ষা করতে পারবে না তার বাড়ি থেকে এবার চাপ দিচ্ছে। তবে তার আগে শিমুলকে ওই বাড়ি থেকে সরাতে হবে। তখন পলাশ পরাগকে বলে সে যেন ডিভোর্সের মামলা করে আর বাড়িতে গিয়ে শিমুলকে ডিভোর্স দেওয়ার কথাটা তোলে।

আরও পড়ুনঃ পুজো মন্ডপে মীনাক্ষীর প্ল্যানেই আঁটকে গেল মেঘ! পুরো গাঙ্গুলী পরিবারে এবার খুশির হাওয়া!

এরপর দেখা যায় লক্ষীপুজোর আয়োজন করছে সুচরিতা বিপাশা শীর্ষা। তারা নিজেদের মধ্যে বলাবলি করে, শিমুল একদম ঠিক কাজ করেনি। যারা খুনের চেষ্টা করেছে খুন করার মতন একটা অপরাধ করেছে তাদেরকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তারা বলে, আগে যদি এই বিষয়টা তারা জানতো তাহলে কখনোই এত তাড়াতাড়ি নানিশ করতে যেত না। এতে করে তাদেরই অসম্মান হয়েছে। এরপর শিমুল তাদের সাথে দেখা করতে এলে বিপাশারা মুখ ঘুরিয়ে নেয়।