শেষ হয়ে যাচ্ছে এককালীন জনপ্রিয় ধারাবাহিক! টিআরপি পড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিল চ্যানেল

বর্তমান সময়ে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) চ্যানেলগুলোতে বসেছে বিনোদনের (Entertainment) মেলা। একটা মেগা শেষ হতে না হতেই তার জায়গায় নতুন নতুন সব গল্প নিয়ে হাজির হচ্ছে একাধিক ধারাবাহিক। দর্শকরা (Audience) মাঝেমধ্যে কোনটা ছেড়ে কোনটা দেখবেন সেটাই বুঝে উঠতে হিমশিম খেয়ে যান।

এখন বিনোদন জগতে এমন একটি সময় বিরাজ করছে যেখানে একটি ধারাবাহিকের টিকে থাকার জন্য টিআরপিতে জায়গা করে নেওয়া অত্যন্ত প্রয়োজন। টিআরপি না থাকলে সেই ধারাবাহিক টির কোন মূল্য নেই চ্যানেল কর্তৃপক্ষের কাছে। সেই ধারাবাহিক থেকে কোন লাভজনক ফল পায় না চ্যানেল তাই নতুন পুরনো নির্বিশেষে সেই ধারাবাহিকটিকে তৎক্ষণাৎ শেষ করে দেয় তারা।

আর ঠিক এমনটাই হতে চলেছে প্রথম সারির একটি চ্যানেলের এক জনপ্রিয় ধারাবাহিকের সাথে। একসময় এই ধারাবাহিকটি টিআরপিতে সবার শীর্ষে থাকতো। ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি দর্শকমহলের কাছে সেরা হয়ে উঠেছিল। ধারাবাহিকটিকে ভালোবাসায় ভরিয়ে তুলেছিলেন ভক্তরা। কিন্তু হঠাৎ করেই প্রতিযোগিতায় ছিটকে যায় এই ধারাবাহিক।

আরও পড়ুন- অপেক্ষার অবসান! স্টার জলসার পর্দায় ফিরছে রাজ-পিহুর জুটি, সবাইকে অবাক করে খাসখবর জলসার

ফলস্বরূপ একদম উঁচু থেকে টিআরপি নেমে যায় একেবারে নিচে। যার ফলে ধারাবাহিকের জনপ্রিয়তা কমে আসে। ধারাবাহিকটি থেকে তেমন লাভজনক কিছুই পাচ্ছিল না চ্যানেল আর স্লট পরিবর্তন করার পরেও ধারাবাহিকটি পুনরায় কিছুতেই নিজের জায়গায় ফিরে আসতে পারছিল না। ফলে আর সেটিকে না টেনে এবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে চ্যানেল কর্তৃপক্ষ।

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চ্যানেল সান বাংলায় (Sun Bangla) শুরু হয়েছিল ফাগুনের মোহনা ধারাবাহিকটি। শুরু থেকে ধারাবাহিকটি যথেষ্ট জনপ্রিয় ছিল। কিন্তু হঠাৎ করেই পড়ে যায় টিআরপি। তারপর থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি এই ধারাবাহিক। শুরুতে সাড়ে সাতটার স্লটে সম্প্রচারিত হলেও পরবর্তীতে স্লট পরিবর্তন করে নটায় সম্প্রচারিত হতো এই মেগা। সেখানেও তেমন ফল দিতে পারেনি এই ধারাবাহিক। তাই এটিকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় চ্যানেল। মার্চ মাসেই শেষ হচ্ছে এই ধারাবাহিক। আর সেই স্লটেই ১১ই মার্চ থেকে আসছে ডাবিং সিরিয়াল চাওয়া পাওয়া।