বর্তমানে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) চ্যানেল গুলিতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক। প্রতিটি ধারাবাহিকের গল্প অত্যন্ত আকর্ষণীয় এবং মন মাতানো। কখনো রহস্য কখনো রোমাঞ্চ আবার কখনো কৌতুক এই সব কিছুতে ভরে উঠছে দর্শকদের সপ্তাহের প্রতিটি সন্ধ্যা।
পাশাপাশি শেষ হয়ে যাচ্ছে একাধিক কম জনপ্রিয় ধারাবাহিক। যে সমস্ত ধারাবাহিকগুলি টিআরপি (TRP) তুলতে অক্ষম সেই সমস্ত ধারাবাহিক গুলিকে বেশিদিন সম্প্রচার করতে চায় না চ্যানেল। তাই নতুন পুরনো নির্বিশেষে তৎক্ষণাৎ শেষ করে দেওয়া হয় ওই ধারাবাহিকটিকে। বর্তমানে জি বাংলার পর্দায় আসতে চলেছে আরো এক নতুন ধারাবাহিক।
এই নতুন ধারাবাহিকে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক বিরাট চমক। কারণ এই ধারাবাহিকে ফিরতে চলেছে বরণ ধারাবাহিকের প্রধান অভিনেত্রী এবং এক্কাদোক্কা ধারাবাহিকের প্রধান অভিনেতা। অর্থাৎ বোঝাই যাচ্ছে ধারাবাহিকটি হতে চলেছে অনেকটা আকর্ষণীয়। এখন প্রশ্ন হচ্ছে তবে কি নতুন জুটি দেখতে চলেছে দর্শকমহল? নাকি অন্য কোন চরিত্রে দেখা যাবে তাদের?
ইতিমধ্যেই দর্শকদের জানানো হয়েছে যে আগামী ১১ মার্চ থেকে প্রতিদিন সন্ধে ছটায় সম্প্রচার শুরু হবে জি বাংলার আসন্ন ধারাবাহিক যোগমায়ার। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাবে দর্শকদের প্রিয় অভিনেত্রী নেহা আমনদীপ এবং নায়ক সৈয়দ আরেফিনকে। আর এই ধারাবাহিকেই দেখা মিলবে ওই দুই চরিত্রের।
যতদূর জানা যাচ্ছে এক্কাদোক্কা ধারাবাহিকের নায়ক অনির্বাণ গুহর বাবা জ্যোতির্ময় গুহ অর্থাৎ অভিনেতা রানা মিত্রকে এবং বরণ ধারাবাহিকের রুদ্রিকের মা পৃথা ব্যানার্জী অর্থাৎ সুতপা বন্দ্যোপাধ্যায়কে এই নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে। পাশাপাশি নায়কের বোনের চরিত্রে থাকবে চাঁদনী সাহা। এখানে এই চরিত্রটি ইতিবাচকভাবেই প্রদর্শিত হবে।





