স্টার জলসা (Star Jalsha) নতুন ধারাবাহিকের পালা লেগেছে। একের পর এক নতুন ধারাবাহিক এর ঝলক প্রকাশ করছে জলসা কর্তৃপক্ষ। ইতোমধ্যে জানা গেছে, অভিনেতা শন ব্যানার্জি (Sean Banerjee) ও অভিনেত্রী অনুষ্কা গোস্বামী (Anushka Goswami) অভিনীত ধারাবাহিক আসছে স্টার জলসার পর্দায়। নতুন ধারাবাহিকের নাম ‘রোশনাই’। আর এই ধারাবাহিক থেকেই বাদ পড়লেন টলিউডের কিংবদন্তি অভিনেত্রী।
কিছুদিন আগেই অভিনেতা শন ব্যানার্জি জানান, টেলিভিশনে কামব্যাক করতে চলেছেন তিনি। শুধু তিনি নন, শনের মতোই অভিনেত্রী অনুষ্কা গোস্বামী, উষসী চক্রবর্তী, সুদীপ মুখার্জির মতো বহু অভিনয় শিল্পী রোশনাই ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে ফিরতে চলেছেন। ধারাবাহিকের শ্যুটিং চলছে বেনারসে।
লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘রোশনাই’ জাঁকজমকপূর্ণ কাস্টিং করছে বলে জানা যাচ্ছিল। একাধিক বর্ষিয়ান অভিনেত্রী, নবাগতা অভিনেতা অভিনেত্রীরা রোশনাই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে থাকছেন বলে টলিপারা সূত্রে খবর ছিল। নতুন ধারাবাহিকে কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জী থাকবেন বলে এর আগেই জানা গিয়েছিল।
রোশনাই ধারাবাহিকে নায়ক শনের ঠাকুরমার চরিত্রে সাবিত্রী চ্যাটার্জি থাকবেন বলে কনফার্ম করেছিল স্টার জলসা। কিংবদন্তি অভিনেত্রীকে টেলিভিশনে কামব্যাক করতে শুনে উৎসাহিত হয়েছিলেন দর্শক মহল। তবে সম্প্রতি যে খবর পাওয়া যাচ্ছে, শন ও অনুষ্কার নতুন ধারাবাহিকে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে দেখা যাবে না।
আরও পড়ুন: জমানো পুঁজি শেষ! কাজের অভাবে খেতে পাচ্ছেন না অভিনেত্রী অনামিকা! নিজের মুখেই সেই কথা জানালেন তিনি
শনের ঠাকুমার চরিত্রে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। এর কারণ হলো তাঁর অসুস্থতা। শারীরিক অসুস্থতার কারণে নতুন ধারাবাহিকে অভিনয় করতে পারছেন না অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায়ের বদলে ধারাবাহিকের ঠাকুমার চরিত্রে দেখা যাবে টলিউডের অপর কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখার্জিকে। মাধবী মুখার্জীর টেলিভিশনে ফেরার খবর উৎসাহিত করল টেলি অনুরাগীদের।





