ধারাবাহিকের ( Serial ) ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে চলতি কোন ধারাবাহিক থেকে নায়ক বা নায়িকা বাদ পড়ে যান। এটা আজ নয় অনেকবার অনেক ধারাবাহিকের ক্ষেত্রেই হয়েছে। যেমন স্টার জলসার ( Star jalsha ) জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেলে ( Harogouri Pice Hotel ) প্রথমদিকে নায়ক চরিত্রে দেখা যেত ইন্দ্রাশীষকে , পরবর্তীতে নায়ক চরিত্রের মুখ বদল হয়ে আসেন অর্ণব।
একইভাবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে তে নায়িকা চরিত্র পরিবর্তন হয়েছিলেন। প্রথমে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে নায়িকা হিসেবে ছিলেন অঙ্গনা রায়, পরবর্তীতে নায়িকা চরিত্রের মুখ বদল হয়ে আসেন রুকমা রায়। আবার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এসো মা লক্ষী ও ছদ্মবেশীতেও ধারাবাহিকের নায়িকা পরিবর্তন হয়েছিল মাঝপথে।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তোমায় আমায় মিলেতেও নায়ক চরিত্রের মুখ বদল হয়েছিল। প্রথমদিকে নায়ক অথবা নায়িকা হিসেবে মানুষ যাকে দেখতে অভ্যস্ত হয়ে যান হঠাৎ করে মাঝপথে তার মুখ পরিবর্তন হলে একটু সমস্যা হয়। তবে তা সত্ত্বেও বিভিন্ন কারনে ধারাবাহিকের নায়ক নায়িকা পরিবর্তন হয়, সম্প্রতি একটি বিশেষ কারণে জনপ্রিয় এক ধারাবাহিক থেকে বাদ গেলেন দর্শকদের প্রিয় এক নায়িকা।
কোন কারণে সেই নায়িকা বাদ পড়েছেন সেটা জানা যায়নি। তবে একটি বিশেষ কারণে যে সেই নায়িকা বাদ পড়েছেন সেটা নিশ্চিত। এমনকি জনপ্রিয় ঐ অভিনেত্রীর পরিবর্তন নতুন মুখও খুঁজে পেয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক থেকে বাদ পড়লেন জনপ্রিয় এই নায়িকা। টেন্ট সিনেমা প্রোডাকশন হাউসের স্টার জলসার নতুন সিরিয়াল ফুল ডুংরির জন্য লুকসেট ও মকটেস্ট দিয়ে সিলেক্ট হয়েছিলেন তোমাদের রানী খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অভিকা মালাকার।
আরও পড়ুনঃ ঝড় জল মাথায় নিয়ে তেজের কাছে পৌঁছালো সুধা! বিস্কিট দিয়েই কামাল করবে সে! জমে গেল আজকের পর্ব

কিন্তু শেষ মুহূর্তে সব কিছু বদলে গেল। পরশুদিন ফুলডুংরির পুরো ইউনিট প্রোমো শুটের জন্য গিয়েছিল বোলপুরে শান্তিনিকেতনে। সেই প্রোমো শুটে গিয়ে দেখা যায় অভিকা নয় নায়িকার চরিত্রে আছেন অন্য একজন অভিনেত্রী। শুট চলাকালীন টেন্টের ইউনিট মেম্বারদের সাথে যোগ করলে তারা জানান, অভিকা নন নায়িকার চরিত্রের আছেন অন্য একজন অভিনেত্রী। প্রোমো শুটের আগের দিন বাতিল করা হয় অভিকাকে আর তড়িঘড়ি অন্য একজন অভিনেত্রীকে ঠিক করে বোলপুর শান্তিনিকেতনের শুটিং করতে যাওয়া হয়।





