প্রতীক্ষার কাছে টাকা খেয়ে পাল্টি খেলো শিমুলের উকিল! শিমুলের শেষ সাক্ষী হলো পরাগ!

এই মুহূর্তে টান টান উত্তেজনায় ভরপুর জি বাংলা (Zee Bangla) চ্যানেলের কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha) ধারাবাহিকটি। জয় হবে কার? শাস্তি পাবে কে? সব মিলিয়ে এখন ভক্তদের মনে হাজার এক প্রশ্ন। টিআরপিতে এই মুহূর্তে অনেকটাই পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। তবে জনপ্রিয়তার দিক থেকে দিন দিন আরোও এগিয়ে যাচ্ছে এই বাস্তব কেন্দ্রিক ধারাবাহিক।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শিমুলকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে পলাশ আর প্রতীক্ষা। তারা শিমুলকে মারতে চেয়েছিল আর সেখান থেকেই এই মামলার সূত্রপাত হয়। কিন্তু বর্তমানে তারা দুজন মিলে মামলার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। তারা প্রতিনিয়ত শিমুলকে অপরাধী প্রতিপন্ন করার চেষ্টা করছে।

কার কাছে কই মনের কথা আজকের পর্ব ২০ মে (Kar kache koi moner kotha Today Episode 20 may)

ভীষণ রকম শিমুল বিরোধী হয়ে উঠলো মধুবালা

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পরাগ শিমুলকে স্পষ্ট জানিয়ে দেয়, সে শিমুল ছাড়া আর কারোর হাতের রান্না খাবে না। তাই শিমুল স্কুল থেকে ফিরে রান্না না করলে পরাগের খাবার জোটে না। আর শিমুলের না ফেরা পর্যন্ত পরাগকে খালি পেটে থাকতে হয়। তাই শিমুল ঠিক করে সে একটা রান্নার লোক রাখবে। এটা শুনে প্রচন্ড রেগে যায় মধুবালা। কিন্তু শিমুল আর মধুবালার রাগের তোয়াক্কা করে না। কারণ তার কাছে তাদের জীবনটা আগে, আর মধুবালা অকৃতজ্ঞের মত নিজের স্বার্থ চরিতার্থ করতে সব করতে পারে।

অন্যদিকে, আবার অনেকদিন পর চার বন্ধু মিলে একসঙ্গে কথাবার্তা চলতে থাকে। সবাই ভাবতে থাকে, ঠিক কি করলে এই ঝামেলার হাত থেকে মুক্তি পাবে শিমুল। এর মাঝে বিপাশা বলে, সুচরিতা কি সত্যি চলে যাওয়ার পরিকল্পনা করছে? সুচরিতা বলে সে এখনো কিছু ভেবে উঠতে পারিনি। কারণ সে তবে তবে তা নতুন ব্যবসা খুলেছে। তার উপর টুইংকেল পড়াশোনা করছে। সব মিটিয়ে যাওয়ার সিদ্ধান্ত এখনো সে নেয়নি।

আরও পড়ুন: নিজের স্ত্রীকে চিনতে পারলো না সূর্য! নতুন বিপদের মুখে দীপা! তার খোঁজে তবলাকে অনুসরণ করলো কাকাই!

হাল ছেড়ে দিলো শিমুলের উকিল

পরের দিন যখন সবাই মিলে শিমুলের উকিলের কাছে একটা নিশ্চয়তা চাইতে আসে তখন সে সমস্তটা ভগবানের ভরসায় ছেড়ে দেয়। এটা দেখে ভীষণ রেগে যায় প্রত্যেকে কিন্তু তাদের কিছু করার থাকে না। কোর্টে পৌঁছতেই শুরু হয় শুনানি। বিচারক জানান, সকল পক্ষের তথ্য ও প্রমাণ নিয়ে তবেই একটা সিদ্ধান্তে আসা হবে। আর এখন অবধি একজন সাক্ষী বাকি রয়েছে। শিমুল বুঝতে পারেনা আবার কোন নতুন সাক্ষী জোগাড় করেছে পলাশ। তখন সেই নতুন সাক্ষীকে দেখে চমকে যায় সবাই। গুটি গুটি পায়ে কাঠগোড়ার দিকে এগিয়ে আসতে থাকে পরাগ। তাকে দেখেই ভয়েতে মুখ শুকিয়ে যায় পরাগ আর প্রতীক্ষার।