সত্যের মুখোমুখি সূর্য! লাবণ্য, দীপা আর সোনার কথা লুকিয়ে শুনে নিল সে, সোনার আসল পরিচয় জেনে নিজেকে খারাপ করার প্রতিশ্রুতি সূর্যর!

এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) তথা প্রথম সারির বাংলা বিনোদনের চ্যানেল গুলির সম্প্রচারিত ধারাবাহিকগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। দীর্ঘ কয়েক মাস ধরে ধারাবাহিকের টিআরপি তুঙ্গে। এই ধারাবাহিকের সঙ্গে টক্কর দেওয়া সহজ ব্যাপার নয়।

মিশকার চালে দীপাকে ভুল বোঝে সূর্য। আর সেই ভুল বোঝাবুঝি চলে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে। এখনো অব্দি দীপা আর সূর্যের মাঝে মান অভিমানের পর্ব মেটেনি। যতবার তারা কাছাকাছি আসছে কোনো না কোনোভাবে আবারো নিয়তি তাদের দূরে ঠেলে দিচ্ছে। আর এই দুজনার মাঝে পড়ে সোনালী শৈশব নষ্ট হচ্ছে সোনা রুপার।

অবশেষে মা বাবাকে কাছে পাচ্ছে সোনা

বেশ কিছুদিন আগেই রুপা জেনে গিয়েছিল তার বাবা আসলে ডাক্তার বাবু এবং সোনা তার যমজ বোন। কিন্তু এসব কিছুই জানতো না সোনা। সম্প্রতি সোনার কষ্ট দেখতে না পেরে রুপা সমস্ত সত্যিটা সোনাকে জানিয়ে দেয়। তারপর সোনা বুঝতে পারে সে অনাথ নয়, তার সবাই আছে। নিজের বাবা মাকে পেয়ে খুব খুশি হয় সোনা।

সূর্য জেনে গেল আসল সত্যি

সম্প্রতি অনুরাগের ছোঁয়ায় একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়। যেখানে দেখা যাচ্ছে সোনা দীপাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে কেন সে সব সত্যিটা বাবাকে বলতে পারছে না। অনেক বোঝানোর পরে দীপা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে গায়ে হাত তুলতে যায় সোনার। কিন্তু পরে নিজেকে সামলে নেয় সে। আর তারপরে সোনাকে বোঝায় যে সঠিক সময় এলে সবটা জানাবে তার বাবাকে।

সবটা জেনে আরো নিষ্ঠুর হয়ে উঠল সূর্য

সোনা দীপাকে জিজ্ঞাসা করে কেন তার মা তাকে সঙ্গে করে নেয়নি, লাবণ্য তখন বলে তার মায়ের কোন দোষ নেই। জন্মের সময় সোনাকে সেই আলাদা করে নিয়ে এসেছিল আর এই সবটা বাইরে থেকে শুনে ফেলে সূর্য। তখন সূর্য বলে, “তারমানে যেটা ভেবেছিলাম সেটাই ঠিক সোনা তোমার কুকর্মের ফল। এইবার তোমরা সূর্যের ভয়ংকর রূপ দেখবে।” রাগে ঘৃণায় জ্বলে পুড়ে ওঠে সূর্যের মন। এবার কি তবে সত্যি করেই খলনায়কে পরিণত হবে সূর্য? সে কি তছনছ করে দেবে দীপার জীবন?