স্টার জলসায় বর্তমানে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক আসার খবর সামনে এসেছে, তবে সেগুলির কোনটারই প্রোমো সামনে আসেনি। সেই জায়গায় কয়েক মাস আগেই প্রকাশ পেয়ে গেছে তুঁতে ধারাবাহিকের প্রোমো। তবে এতদিন ধরে কোন সময়ে আসতে চলেছে এই ধারাবাহিক তা জানা যাচ্ছিল না। ভক্তরা তাদের অনুমান অনুযায়ী একের পর এক সময়ে আসতে পারে এই ধারাবাহিক তা নিয়ে নানা রকম মতামত দিচ্ছিল। এবার চ্যানেলের পক্ষ থেকে জানানো হলো এই ধারাবাহিকের সময়।
প্রসঙ্গত তুঁতে ধারাবাহিকটি আসলে যেকোনো একটি ধারাবাহিক শেষ হতে চলেছে তা নিয়ে কারোরই সন্দেহ ছিল না। কারণ কয়েক মাস ধরে স্টার জলসার বেশ কয়েকটি ধারাবাহিকের টিআরপি একেবারেই ভালো নয়। তবে সেই জায়গায় কোন ধারাবাহিক শেষ হবে তা নিয়ে ছিল দ্বন্দ্ব।
এবার সেই সব জল্পোনাকে পিছনে ফেলে, আজ সকাল সকাল স্টার জলসার অফিশিয়াল পেজে ঘোষণা করা হলো তুঁতে ধারাবাহিকের সময়। জানানো হয়েছে ৫ই জুন থেকে সন্ধ্যে ৭টার স্লটে সম্প্রচারিত হবে তুঁতে ধারাবাহিকটি। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সৈয়দ আরেফিন এবং অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে।
তবে আপনার মনে প্রশ্ন জাগছে ৭টার সময় তো জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া সম্প্রচারিত হতো। তবে কি এই ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে! না, এমনটা নয়। খড়ি চরিত্র অর্থাৎ অভিনেত্রী সোলাঙ্কি রায় ধারাবাহিক থেকে সরে যাওয়ার পর থেকেই গাঁটছড়ার জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। তাই এবার এই ধারাবাহিককে প্রাইমটাইম থেকে সরিয়ে দেওয়া হল রাত্রি সাড়ে ১০টার সময়।
এই সময়ে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হত ধারাবাহিক গোধুলি আলাপ। অসমবয়সের এই গল্প কখনোই টিআরপি তালিকায় ভালো ফল করতে পারেনি। তবে অভিনেতা-অভিনেত্রীর অভিনয় সব সময়ই দর্শকমহলে ভালো জনপ্রিয়তা পেয়েছে। তবে এখন টিআরপি শেষ কথা বলে। তাই টিআরপি তালিকায় জনপ্রিয়তা না থাকার জন্য গোধূলি আলাপ ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হচ্ছে। আর সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে গাঁটছড়াকে।





