আগাম পর্বফাঁস! শেষদিনের বিচারে গীতার জন্য খারাপ খবর, স্বস্তিককে আদালতে এনেও হল না সুরহা!

স্টার জলসার (Star Jalsha) অন্যতম হিট মেগা হল গীতা এলএলবি (Geeta LLB)। ধারাবাহিকের নায়ক স্বস্তিক এবং নায়িকা গীতার রসায়ন জমে ক্ষীর। একই সঙ্গে গীতার দাপুটে অভিনয় অল্পদিনেই দর্শকদের মনে পোক্ত জায়গা করে নিয়েছে। এবার এই ধারাবাহিকের গল্পে আসছে নয়া মোড়।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, স্বস্তিকের উপর হামলা চালিয়েছে আততায়ীরা। রড দিয়ে তার মাথার পিছনে আঘাত পাওয়ায় অজ্ঞান হয়ে যায় সে। খবর পেয়ে ছুটে আসে গীতা। এবার কি তবে গীতার মনেও স্বস্তিকের জন্য অনুভূতি জাগবে? কোন দিকে মোড় নেবে গীতা আর স্বস্তিকের সম্পর্ক? সেটার দিকেই মুখিয়ে দর্শকরা।

তবে স্বস্তিককে বাঁচাতে এসে উল্টে ফেঁসে গেছে দীপা। ষড়যন্ত্রকারী এমন নিখুঁত ভাবে প্লট সাজিয়েছে, যা দেখে মনে হচ্ছে গীতাই স্বস্তিকেই ক্ষতি করার জন্য ছক কষেছে। স্বাভাবিক ভাবেই গোটা কেসটি এই মুহূর্তে আদালতে বিচারাধীন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া চেষ্টা করে চলেছে।

গীতা এলএলবি সিরিয়াল আপডেট

আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, গুন্ডাদের সঙ্গে যুদ্ধ করে, কতই না কাঠখড় পুড়িয়ে স্বস্তিককে সঙ্গে করে নিয়ে এসেছিল গীতা। একমাত্র ভিকটিম স্বস্তিক এই কেসের রাজসাক্ষী। তার জবানবন্দি প্রমাণ করবে দীপা দোষী না নির্দোষ। কাঠগড়ায় সেদিনের কথা জিজ্ঞেস করে আদালত প্রশ্ন করলে স্বস্তিক শুধু একটা কথাই বলে, সে গীতাকে ভালোবাসে। গীতার সঙ্গেই সে সারাজীবন থাকতে চায়।

আরও পড়ুন: শিমুলকে ছোট করতে নতুন ফন্দি আঁটলো প্রতীক্ষা! পুতুল রাস্তায় গান করেছে শুনে শিমুলকে শাস্তি দিলো মধুবালা!

এদিকে, স্বস্তিকের বয়ান শুনে আদালত সেদিনের জন্য শুনানি মুলতুবি করে দেয়। অর্থাৎ, এত কষ্ট করে স্বস্তিককে আদালতে এনেও কোনও সুরহা হল না। দীপা দোষী সাব্যস্ত না হলেও, মিথ্যে কীসের জাল থেকে বেরোতে পারল না। তবে মিথ্যে মামলা থেকে পিঠ বাঁচাতে পারবে গীতা? উত্তর মিলবে ধারাবাহিকের আসন্ন পর্বে।