বাংলা ধারাবাহিকের হাওয়া এবার গোটা দেশের ড্রয়িংরুমে! স্টার প্লাসে আসছে জলসার সুপারহিট ধারাবাহিকের রিমেক

সিনেদুনিয়ার মতো ধারাবাহিক জগতে রিমেকের চাহিদা তুঙ্গে৷ একাধিক বাংলা ধারাবাহিকের (Bengali Serial) হিন্দি রিমেক হয়েছে৷ আবার কিছু হিন্দি ধারাবাহিকেও (Hindi Serial) ফের বাংলায় বানানো হয়েছে৷ তবে বাংলার থেকে যে-সব ধারাবাহিককে হিন্দিতে রিমেক (Hindi Remake) করা হয়েছে, তা সংখ্যায় অনেক বেশি৷

তবে সিংহভাগ ক্ষেত্রে বাংলা থেকে হিন্দি রিমেকগুলি অসফল৷ বাংলায় তুমুল জনপ্রিয়তা পেলেও রিমেকে একেবারেই পছন্দ হয়নি সর্বভারতীয় দর্শকদের৷ রিমেক ফ্লপ ধারাবাহিকের তালিকা নেহাত ছোট নয়। তবে এবার স্টার জলসার ধারাবাহিকে হিন্দি রিমেক করার পরিকল্পনা করছে স্টার প্লাস।

আসছে গীতা এলএলবির হিন্দি সংস্করণ

জলসার চ্যানেল টপার গীতা এলএলবি এবার সম্প্রচার হবে স্টার প্লাসেও। গীতা প্রযোজক ও পরিচালক ব্লুজ প্রোডাকশন এবং সংস্থার কর্নাধার স্নেহাশিস চক্রবর্তী। ইতিপূর্বে একবার জলসার তরফ থেকে তাঁকে অফার করা হয় গীতা এলএলবির হিন্দি সংস্করণের জন্য।

তবে সেই মুহূর্তে নয়া ধারাবাহিক নিয়ে ব্যস্ততার কারণে হিন্দি সংস্করণ করবেন না বলে জানিয়েছিলেন পরিচালক স্নেহাশিসবাবু। তবে বর্তমানে মত বদলেছেন প্রযোজনা সংস্থার কর্নাধার। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে গীতা এলএলবির হিন্দি সংস্করণের শুটিং। অর্থাৎ, জুলাইয়ের শেষ বা অগস্ট মাসের শুরুর দিক থেকে সম্প্রচার শুরু হবে গীতার হিন্দি সংস্করণের।

আরও পড়ুন: উপযুক্ত প্রমাণ দিয়ে প্রতীক্ষাকে ধরিয়ে দিলো শিমুল! বিপদের দিনে শীর্ষার পাশে এসে দাঁড়ালো সে! 

জলসার দর্শক ও গীতার অনুরাগীদের জন্য এটি বড় খবর। কারণ হিট ও অন্যরকম কন্টেন্ট না হলে সাধারণত স্টার জলসার ধারাবাহিকের রিমেক প্লাস আনে না। ইতিপূর্বে, ব্লুজ প্রোডাকশন হাউসের খুকুমণি হোম ডেলিভারি ও ভজ গোবিন্দের হিন্দি রিমেক দেখেছিল দর্শকরা।