Geeta LLB Today Episode: মাকে শাস্তি দিতে চরম কান্ড ঘটালো অগ্নিজিৎ! গীতার ভয়ে বদলে গেল কাভেয়া! ব্রজবালাকে দেখে চমকে গেল বিধান!

Geeta LLB Today Episode: এই মুহূর্তে স্টার জলসা (Star Jalsha) সম্প্রচারিত গীতা LLB (Geeta LLB) হয়ে উঠেছে সকলের পছন্দের ধারাবাহিক। জনপ্রিয় অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়কে এই ধারাবাহিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী চরিত্রে নায়িকা হিসেবে অভিনয় করতে দেখছেন দর্শক মহল। বেশ অন্যরকম এক লড়াইয়ের গল্প সম্প্রচার করছে এই ধারাবাহিক। এই মুহূর্তে ধারাবাহিকের পর্দায় চলছে টানটান উত্তেজনা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, গীতা সব রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে নিজেকে কলঙ্ক মুক্ত করার। অনেক বড় অপরাধের দায়ভার তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। মুখ বুজে অন্যায় সহ্য করে নেওয়ার মেয়ে গীতা নয়। রীতিমতো লড়াই করে নিজের জায়গা বুঝে নিচ্ছে গীতা। আর এই লড়াইয়ে তার পাশে রয়েছে তার সমস্ত কাছের মানুষেরা।

গীতা LLB আজকের পর্ব ২৬ মে (Geeta LLB Today Episode 26 may)

পরিবারের কাছেই হেনস্থার শিকার ব্রজবালা

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, উকিলের পোশাকে তাড়াতাড়ি তৈরি হয়ে বেরোতে গেলেই এডভোকেট ব্রজবালা মুখার্জীকে আটকাতে উঠে পড়ে লাগে তার গোটা পরিবার। বিগত কিছুদিন ধরেই তার ওপর নানা রকম মানসিক অত্যাচার চালায় তার পরিবার। আর এর একমাত্র কারণ হচ্ছে সে সবার বিরুদ্ধে গিয়ে গীতার পাশে দাঁড়িয়েছে। সে যখনই বেরোতে যায় তাকে পেট্রোলের খোঁটা দেওয়া হয়। তখন সে গীতাকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে। গীতা তখন সবাইকে সাবধান করে দেয় আর বলে, একটা বয়স্ক মানুষকে এমন হেনস্থা করা হলে কি কি ধারা লাগতে পারে সেটা একটু মাথায় রেখে যেন পরবর্তী কাজগুলো করা হয়। এরপর আর কেউ কিছু বলতে পারে না ব্রজবালাকে।

গীতার হাতের মুঠোয় বিধান

এদিকে ব্রজবালাকে নিয়ে সোজা বিধানের কাছে চলে যায় গীতা। সেখানে আবারো বিধানকে চড় মারে গীতা। বিধান বলে সে কিছুই প্রমাণ করতে পারবে না। তখন ব্রজবালা ও বিধানকে চড় মারে আর বলে, সে তার নাতির যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ তাকে দিতেই হবে। শাস্তি তার হবেই। এর মাঝেই বাড়িতে ফিরে নিজের মায়ের নাম নিয়ে চোটপাট করতে থেকে অগ্নিজিৎ। সে যখনই গীতাকে ফোন করে গীতা বলে, এই কেসটা সে জিতবেই। আগামী শুনানিতে সে সমস্তটা সবার সামনে প্রমাণ করে দেবে। তাকে কেউ হারাতে পারবেনা।

আরও পড়ুনঃ সূর্যের কথায় চমকে গেলো মিসেস দাস! দীপার উপর বেড়ে গেলো তার সন্দেহ, সোনা রুপাকে নিয়ে ফের বিপদে পড়লো দীপা!

এদিকে কৃপাণ আবার চেষ্টা করতে থাকে স্বস্তিককে মেরে ফেলার। তখন নিজের ভাইয়ের কাছে গিয়ে স্বস্তিকের প্রাণভিক্ষা চায় কাভেয়া। সে তার ভাইকে বলে, গীতা তাদেরকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। এখন যদি স্বস্তিকের কিছু হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কৃপাণ বলে, নিজেদেরকে বাঁচাতে গেলে ওই ছেলেটাকে মারতেই হবে। তার কাছে আর অন্য কোন উপায় নেই। এসব শুনে ভাইয়ের সামনেই কান্নায় ভেঙে পড়ে কাভেয়া।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)