বর্তমানে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিক গুলির মধ্যে সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে গীতা LLB (Geeta LLB)। ধারাবাহিকের প্রধান নায়িকা গীতার অভিনয় এবং বাচনভঙ্গি প্রত্যেকদিন নতুন করে মুগ্ধ করছে দর্শকদের। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় একটা ভালো জায়গা দখল করেছে এই মেগা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, একটা মিথ্যে কেসে ফেঁসে গিয়েছে গীতা আর সাত্ত্বিক। এইবার সেখান থেকে রক্ষা পেতেই উঠে পড়ে লেগেছে গীতা। সে হাল ছাড়ার পাত্রী নয়। কখনো কোন কিছুতে যুদ্ধ না করে হার মানতে শেখেনি সে। আর এইবারেও তার অন্যথা হয়নি। এইবার তার পাশে এসে দাঁড়িয়েছে ব্রজবালা প্রলয় পদ্ম প্রত্যেকে। এখন শুধু আসল সত্যিটা প্রমাণ করার পালা, যেটা খুব তাড়াতাড়ি করার প্রতিজ্ঞা নিয়েছে গীতা।
অগ্নিজিতের কথায় ভয় পেয়ে গেল গিনি
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বাবা হয়েও অগ্নিজিৎ ঠিক করে সে কোনো ভাবেই সাত্ত্বিককে নির্দোষ প্রমাণ করবে না। তার এক ছেলে জেলে যাবে যাক। সে স্বস্তিকের হয়ে লড়বে। সে প্রমাণ করবে, স্বস্তিককে চক্রান্ত করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এসব শুনে খুব ভয় পেয়ে যায় গিনি। সে বুঝতে পারে না এবার তার কি করা উচিত। অন্যদিকে নিজের স্বামীর প্রতি প্রচন্ড রাগ হয় তার।
নিজেই নিজের হয়ে লড়বে গীতা
এদিকে গীতা ঠিক করে সে নিজেকে নিজেই লড়বে। তার জন্য যা যা করা প্রয়োজন সবকিছু একটা একটা করে করতে থাকে সে। অফিসার পঙ্কজ কে ফোন করে সে বলে, তার আইনি সহায়তা চাই। প্রথমে রাজি না হলেও পরে গীতার কথা শুনে রাজি হতে বাধ্য হয় পঙ্কজ। শুধু তাই নয় পদ্মর জবানবন্দি তাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। সবমিলিয়ে নতুনভাবে নতুন সাহসিকতার সাথে এগিয়ে চলছে গীতা।
আরও পড়ুন: মৃত্যুশয্যায় কাতরাচ্ছে সূর্য! শেষ জীবনে ফের দীপার কাছে ফিরল সে! ছেলের অবস্থা দেখে অবাক হয়ে গেল লাবণ্য!
সাত্ত্বিকের হয়ে লড়বে গীতা
পাশাপাশি সে খুব ভালো করেই জানে, এই সবকিছুর মধ্যে কোনভাবেই তার জামাইবাবু জড়িত নয়। তাই একজন পেশাদার উকিল হিসেবে নিজের জামাই বাবুর কেসটা লড়ার সিদ্ধান্ত নয় গীতা। সে পুলিশ স্টেশন গিয়ে নিজে সেই কথা পুলিশ অফিসার কে জানিয়ে আসে। গীতা পাশে আছে দেখে একটু শান্তি পায় সাত্ত্বিক।





