মেগা ধারাবাহিক (Mega Serial) সংজ্ঞা বদলে দিয়েছে আজকালকার ধারাবাহিকের দর্শকরা। পারিবারিক ড্রামা বা সাংসারিক কুচকচালির থেকে বেশি ধারাবাহিক প্রেমীদের মজেছে অন্য ধারার গল্পে। নারীকেন্দ্রিক ধারাবাহিকের রমরমা বাড়ছে। নায়িকা কেন্দ্রিক ধারাবাহিকগুলি প্রতি ঝোঁক বাড়ছে দর্শকদের।
বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে এই মুহূর্তে সর্বাধিক জনপ্রিয় ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। জি বাংলা (Zee Bangla) টিআরপি (Trp) টপার ধারাবাহিক টানা এক বছর ধরে জিতে আসছে এক নম্বর ধারাবাহিকের শিরোপা। ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাস স্যানাল। গৃহকর্মে নিপুনা জগদ্ধাত্রী। অন্যদিকে, জ্যাস স্যানাল নামে প্রশাসনে উচ্চ স্থানাধিকারী অফিসার। তাকে নিয়েই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প।
ব্লুজ প্রোডাকশনের (Blues Production) আরেকটি ধারাবাহিক ‘গীতা এলএলবি’ (Geeta LLB)। বিগত কয়েক সপ্তাহে টিআরপি তালিকার প্রথম পাঁচে থাকা ধারাবাহিকগুলির মধ্যে একটি। স্টার জলসায় সোম থেকে রবি সম্প্রচারিত হয় এই মেগা। চলতি সপ্তাহ গীতা এলেএলবির মহা সপ্তাহ। ধারাবাহিকের গল্পে থাকবে টানটান উত্তেজনা। সদ্য প্রকাশ্যে এসেছে প্রথম প্রোমো। দেখা যাচ্ছে, গীতার জামাইবাবু গীতার চৌকাঠে এসে উপস্থিত। তাঁর দিদি তাকে ফোন করে নিজের স্বামীকে ফিরে পেতে চাইছে।
দিদি ফোন রাখতেই ঘরে এসে উপস্থিত হয় জামাইবাবু। তার আগে সিঁথি ভর্তি করে সিঁদুর পরে নেয় সে। যা দেখে গীতার জামাইবাবু গীতাকে প্রশ্ন করে, ‘তুমিই গীতা? তুমি বিবাহিত?’ তখনই এক গুন্ডা বন্ধুক তাক করে। গীতার না গীতার জামাইবাবুর দিকে তা স্পষ্ট নয় প্রোমোতে।
View this post on Instagram
গত বছর শেষের দিকে শুরু হয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি। শুরুর পর থেকেই দর্শক মহলে সাড়া জাগিয়েছে এই ধারাবাহিক। এই প্রথম মহা সপ্তাহ পর্ব ধারাবাহিকে। গল্পে আসবে নতুন টুইস্ট। কাহিনি কোন খাতে বইবে তার উত্তর মিলবে ধারাবাহিকের আসন্ন পর্বগুলিতে।





