আরও একটা বৃহস্পতিবার। অর্থাৎ বাংলা ধারাবাহিকের ভাগ্য নির্ধারণের দিন। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে হাতে এসে গেল ফাইনাল রিপোর্ট কার্ড। নম্বরের বিচারে কোন ধারাবাহিক এগিয়ে বা পিছিয়ে? কে কাকে টেক্কা দিল সেই হিসাবই রয়েছে সদ্য প্রকাশিত টিআরপি তালিকায় ।
চলতি সপ্তাহে বেশ কিছু ধারাবাহিক টিআরপি তালিকায় বাজিমাত করেছে। সেই তালিকায় রয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক গীতা এলএলবি। সম্প্রচারের প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় ভাল জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে চতুর্থস্থান দখল করে রেখেছে গীতা। বেশ কয়েক সপ্তাহ টানা তালিকার প্রথম পাঁচে থেকে, বেঙ্গল টপার মেগার সঙ্গে লড়াইয়ে শামিল হয়ে গেল গীতা।
তবে এই সপ্তাহের বেঙ্গল টপার কে জানেন? ৮.৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানাধিকারী ‘জগদ্ধাত্রী’। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। প্রাপ্ত নম্বর ৮.৭। তৃতীয় স্থানে ‘নিম ফুলের মধু’ (৮.২)। এবং, ৮ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছে ‘গীতা এলএলবি’। অপরদিকে, টিআরপি তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকের নায়ক-নায়িকা দীপা-সূর্যর দূরত্ব বাড়তেই বাড়ছে টিআরপি।
আরও পড়ুন: দীপা অর্জুনের বিয়ে দিতে প্ল্যান করল সোনা রুপা, শুরু হলো সূর্য ইরার লাভ স্টোরি
ওটিটি প্ল্যাটফর্মগুলিতে এই মুহূর্তে ট্রেন্ডিং কোন গোপনে মন ভেসেছে ও লাভ বিয়ে আজকাল। দুটির টিআরপি রেটিং যথাক্রমে ৭.৪ ও ৬.০।
চলুন দেখে নিই এক নজরে সেরা পাঁচের তালিকা-
প্রথম- জগদ্ধাত্রী (৮.৯)
দ্বিতীয়- ফুলকি (৮.৭)
তৃতীয়- নিম ফুলের মধু (৮.২)
চতুর্থ- গীতা এলএলবি (৮.০)
পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৭.৮)





