বুদ্ধি, সাহসী মানসিকতা এবং শারীরিক বল এই কয়েকটা জিনিস থাকলে মানুষ যে কোন যুদ্ধে জয়লাভ করতে পারে। আর এই তিনটেই স্টার জলসার (Star Jalsha) সবথেকে জনপ্রিয় ধারাবাহিকে গীতা LLB (Geeta LLB) -র নায়িকা গীতার মধ্যে উপস্থিত। তাই এই মুহূর্তে তাকে পড়াস্ত করা রীতিমতো অসম্ভব একটা বিষয় হয়ে উঠেছে তার প্রতিপক্ষের কাছ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, গীতার নামে ভীষণ নোংরা একটা অভিযোগ আনে ভজন, কৃপাণ আর কাভেয়া। কিন্তু গীতা এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। একা করে প্রমাণ জোগাড় করছে সে। আসল মাথাকে খুঁজে বের করতে নিজের জান লড়িয়ে দিতে পারে গীতা LLB। এইবার শেষ সময় চলে এসেছে ভজনের।
গীতা LLB আজকের পর্ব ১৬ মে (Geeta LLB Today Episode 16 may)
কাভেয়ার মুখোশ খুলে দিলো প্রলয়!
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কাভেয়া নানারকম কথা বার্তার মধ্যে দিয়ে জাগৃতির মন জেতার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে চলে আসে প্রলয়। সে বলে, “তুমি কি ভেবেছো, তুমি একের পর এক অন্যায় করে যাবে, সবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাবে আর তোমাকে কেউ ধরতে পারবে না? তোমার খারাপ লাগলো না স্বস্তিকের এই অবস্থা করতে? সবাইকে তুমি বোকা বানাতে পারবে না। গীতা তদন্ত করছে, তাড়াতাড়ি তোমাদের ভালো মানুষের মুখোশটা খুলে পড়ে যাবে।” এরপর সেখানে চলে আসে গীতা। সে স্বস্তিকের জন্য ঠাকুরের ফুল নিয়ে আসে। কাভেয়া চেষ্টা করেও গীতাকে বাধা দিতে পারে না।
গীতার বাড়িতে হাজির অগ্নিজিৎ!
গীতাকে আটকাতে এবার তার বাড়িতে এসে হাজির হলো গীতার শ্বশুরমশাই অগ্নিজিৎ এবং শাশুড়ি মা জাগৃতি। তারা গীতার মা-বাবার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করে। তারা বলে গীতা যেন কথায় কথায় স্বস্তিকের ব্যাপারে নাক না গলায়। গীতা এসে বলে, “ভয় পাচ্ছেন? যারা অন্যায় করে যারা মিথ্যে বলে ভয় তারা পায়। আমি কোন মিথ্যে বলিনি আর আমি সেটা প্রমাণ করে দেবো। আমি এই কেস থেকে সরবো না। আমি এর শেষ দেখে ছাড়বো।”
আরও পড়ুন: শিমুলকে মিথ্যে অপবাদ থেকে মুক্ত করতে চলে এলো পরাগ! তাকে দেখে চমকে গেলো পলাশ আর প্রতীক্ষা!
ভয় পেয়ে গেলো ভোজন
এরপর দেখা যায় ভজন কারোর সাথে কথা বলছে এবং তাকে সে বলছে, গীতাকে শাস্তি পেতেই হবে। গীতা বলে, “এবার আইন ছেড়ে গুন্ডাদের দলে নাম লিখিয়েছেন? বিধানের সাথে এত লেনদেন কীসের আপনার?” এরপর সেই ভিডিওটা ভজনকে দেখিয়ে দেয় গীতা। যেটা দেখার পর ভজনের হাত-পা ভয়তে কাঁপতে থাকে। গীতা বলে, “এবার খুব তাড়াতাড়ি আপনার সমস্ত জালিয়াতি আমি সবার সামনে নিয়ে আসব।
View this post on Instagram





