ভেস্তে গেল রিকির প্ল্যান! পারমিতার বিয়েতে রাজি হৈমন্তী!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো টিআরপি (TRP) তালিকায় অগ্রগণ্য তাদের মধ্যে অন্যতম ধারাবাহিক হল ফুলকি (Phulki)। শুরু থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। বেড়েছে টিআরপি। পর্দায় অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose) এবং দিব্যনি মন্ডলের (Devyani Mondal) জুটি ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। পাশাপাশি পারমিতার ভূমিকাও দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)।

তবে বর্তমানে অংশু আর পারমিতার বিয়ের চমক নিয়েই জমে উঠেছে ফুলকি। ধারাবাহিকে দেখা গেছে বৃষ্টির কারণে একটি পোড়ো বাড়িতে আশ্রয় নেয় পারমিতা আর অংশু। আর সেখানেই রিকিয়ার কথাটা অংশুকে বলতে যায় পারমিতা। কিন্তু কিছু বলার আগেই ভেঙে পড়ে বাড়ির করিবর্গা। পরিস্থিতি বেগতিক দেখে রোহিতকে ফোন করতে বাইরে বেরিয়ে আসে পারমিতা। কিন্তু ফের ভিতরে এসে দেখে অংশুর ওপর ভেঙে পড়েছে বাড়ির ছাদ।

Abhishek Bose, Bengali serial, Bengali television, devyani mondal, Kaushambi Chakraborty, Phulki, Phulki Today Episode, Phulki Today Episode 21 August, Zee Bangla, অভিষেক বসু, কৌশাম্বী চক্রবর্তী, জি বাংলা, দিব্যানি মন্ডল, ফুলকি, ফুলকি আজকের পর্ব, ফুলকি আজকের পর্ব ২১ আগষ্ট, বাংলা টেলিভিশন, বাংলা ধারাবাহিক

ফুলকি আজকের পর্ব ২১ আগষ্ট (Phulki Today Episode 21 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অংশুকে অচৈতন্য অবস্থায় দেখে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে আসে পারমিতা। ডাক্তারের যখন জানান অংশুর অবস্থা ভালো নয়, সেটা শুনেই সংজ্ঞা হারায় সে। আর তখনই অংশু আর পারমিতার বিয়ের কথা জেঠুমণিকে জানিয়ে দেয় ফুলকি। ফুলকির চিন্তাভাবনা দেখে ভীষণ খুশি হন জেঠুমণি। পারমিতার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যান তিনিও।

তবে জেঠুমণি ভালোই বুঝতে পেরেছিলেন তিনি রাজি হলেও এই বিয়েতে কোনমতেই রাজি হবেন না হৈমন্তী। তাই তাকে রাজি করানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। এরপরই একটু সুস্থ হয়ে অংশুর জন্য খাওয়ার রান্না করে নিয়ে আসে পারমিতা। যা দেখে অংশুকে রাগাতে থাকে ফুলকি। তখনই ডাক্তার এসে জনাব ফুলকিরা আজই অংশুকে বাড়ি নিয়ে যেতে পারবে। যা শুনে অংশুকে রোহিত বলে আজ তাকে জেঠুমণি রায় চৌধুরী বাড়িতে ডেকেছে।

জেঠুমণির কথা শুনে চমকে গেল পারমিতা

জেঠুমণির কথা শুনেই ঘাবড়ে যায় অংশু। কিন্তু বুকে সাহস এনে সে রোহিতের সঙ্গে পৌঁছে যায় রায় চৌধুরী বাড়িতে। পারমিতাকে বিয়ের করার প্রস্তাব অংশুকে দেন জেঠুমণি। যা শুনেই রাজি হয়ে যায় অংশু। তবে সবটাই শুনে নেয় রিকিও। এরপরই পারমিতাকে এই বিয়ের কথা জানান জেঠুমণি যা শুনেই কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় পারমিতা। এদিকে মন্দির থেকে এসে পারমিতাকে না দেখে পারমিতার খোঁজ করতে শুরু করেন হৈমন্তী। কিন্তু রিকি তাকে জানায় পারমিতার সঙ্গে অংশুর বিয়ে ঠিক করেছেন জেঠুমণি। যা শুনেই রেগে যান জেঠিমনি। কিন্তু জেঠুমণি তাকে বুঝিয়ে বলে তিনি যা পড়েছেন পারমিতার ভালোর জন্য। তাহলে কি এবার জেঠুমণির কথা মেনে নেবেন হৈমন্তী? জানা যাবে আসন্ন পর্বে।