বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশের দিন উপস্থিত। কোন ধারাবাহিক টিআরপিতে কত নাম্বার পেল সেটা জানার জন্য দর্শকদের মনের ইতি মধ্যেই কৌতুহল জন্ম নিয়েছে। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে অনেক কিছু বুঝতে পারেন ভক্তরা। তাদের মনে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়, কোন ধারাবাহিকটি ঠিক কতদিন চলতে পারে সেই নিয়ে।
প্রত্যেক সপ্তাহেই টিআরপিতে প্রাপ্ত নম্বর দিয়ে দর্শকদের একেবারে চমকে দিচ্ছে বাংলা টেলিভিশনের দুই প্রথম সাড়ির চ্যানেল জি বাংলা এবং স্টার জলসার জমজমাট ধারাবাহিকগুলি। এই সপ্তাহেও তার অন্যথা হয়নি। টিআরপি তালিকায় একেবারে আগুন লাগিয়ে দিয়েছে দুই চ্যানেল।
আর দেরি না করে এবার দেখে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি তালিকায় কার প্রাপ্ত নম্বর সব থেকে বেশি।সবাইকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫।
দ্বিতীয় স্থানে অবস্থান করছে একগুচ্ছ ধারাবাহিক। স্টার জলসা চ্যানেলের গীতা LLB, উড়ান এবং জি বাংলার ফুলকি ও পরিণীতা। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই চার মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার আনন্দী এবং জগদ্ধাত্রী। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৮ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে এবং স্টার জলসা রাঙামতি তীরন্দাজ। এই সপ্তাহে ৬.৭ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসা চ্যানেলের গৃহপ্রবেশ ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৪।
1st •• কথা ৭.৫
2nd •• গীতা LLB, ফুলকি, পরিণীতা, উড়ান ৭.০
3rd •• আনন্দি, জগদ্ধাত্রী ৬.৮
4th •• কোন গোপনে, রাঙামতি তীরন্দাজ ৬.৭
5th •• গৃহপ্রবেশ ৬.৪





