ধারাবাহিকের অন্তিম পর্বে অনু’পস্থিত নায়িকা! অন্তিম পর্বের শুটিং এর আগেই প্রা’ণ হা’রালে’ন অভিনেত্রী!

বর্তমানে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) চ্যানেলগুলিতে যে পরিমাণে নতুন নতুন সব গল্প সমন্বিত ধারাবাহিক একের পর এক নিজেদের যাত্রা শুরু করে চলেছে তাতে অপেক্ষাকৃত পুরনো বা নতুন পুরনো নির্বিশেষে কম টিআরপি (TRP) যুক্ত ধারাবাহিকগুলির টিকে থাকা রীতিমতো অসম্ভব হয়ে উঠেছে। যার ফলে প্রত্যেক দিনে একটা না একটা ধারাবাহিকের শেষ হবার খবর লেগেই রয়েছে টলিপাড়ায় (Tollywood)।

ইতিমধ্যেই বাংলা ধারাবাহিকের জনপ্রিয় চ্যানেলগুলিতে (Star Jalsha, Zee Bangla) একাধিক ধারাবাহিকের আসার খবর জানতে পেরেছেন দর্শকমহল। এর পাশাপাশি বেশ কিছু পুরনো জনপ্রিয় ধারাবাহিকের শেষ হয়ে যাওয়ার খবরও জানানো হয়েছে ভক্তদের। নতুন ধারাবাহিকের আগমনের খবরে দর্শকরা যেমন খুশি হয়েছেন ঠিক তেমনি নিজেদের পছন্দের ধারাবাহিকগুলিকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলতে দেখে বেশ মন খারাপও হয়েছে তাদের।

যেহেতু এখন টিআরপি (TRP) সর্বেসর্বা তাই এখানে আলাদা করে কিছুই করার থাকছে না ধারাবাহিক কর্তৃপক্ষদের। তবে এর মাঝেই জানা গেল, স্টার জলসার (Star Jalsha) এক জনপ্রিয় ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিংয়ে থাকতে পারেননি ধারাবাহিকের প্রধান অভিনেত্রী। অন্তিম পর্বের সম্প্রচারের আগেই নাকি মৃত্যু ঘটেছে তার! কোন ধারাবাহিকের নায়িকার সাথে ঘটল এই মর্মান্তিক ঘটনা?

কিছুদিন আগেই দর্শকদের উদ্দেশ্যে জানানো হয়েছিল যে, ২১ এপ্রিল অর্থাৎ আজ শেষ হচ্ছে স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় আধ্যাত্মিক ধারাবাহিক রামপ্রসাদ। এই ধারাবাহিকটি অর্থাৎ রামপ্রসাদ (Ramprasad) শেষ হয়ে ২২ এপ্রিল থেকে ওই একই সময় এবং একই স্লটে সম্প্রচার শুরু করবে সুরিন্দর ফিল্মস প্রোডাকশন হাউজের আরো একটি নতুন আধ্যাত্মিক মেগা ভক্তির সাগর।

আরো পড়ুন: প্লাস্টিক সার্জারি হতেই কমে গেল উচ্চতা! গলার স্বরে আমূল পরিবর্তন! পারো চরিত্রে নবনীতাকে নিয়ে চরম ট্রোলের মুখে তুমি আশে পাশে থাকলে!

এই রামপ্রসাদ ধারাবাহিকেই শেষ পর্বে দেখা মিলবে না অভিনেত্রী সুস্মিলি আচার্যের। কারণ ধারাবাহিকের গল্প অনুসারে এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মরণাপন্ন অবস্থায় জীবনের শেষ মুহূর্ত কাটাচ্ছিলেন অভিনেত্রী। শেষ পর্ব সম্প্রচারের আগেই মৃত্যু ঘটে সর্বানীর। ফলে শেষ দিনের শুটিংয়ে থাকতে পারেননি তিনি। ধারাবাহিকের প্রথম দিনের শুটিংয়ে উপস্থিত থাকতে পারলেও অন্তিম শুটিংয়ে না থাকতে পারার আফসোস সর্বদাই থেকে যাবে অভিনেত্রীর।

Sarbani Ramprasad