করোনার দাপট শুরু হওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটি বাংলা সিরিয়াল তিন থেকে চার বছর অনায়াসে চলত। টিআরপি (TRP) নিয়ে মাথা ঘামাত না কেউ। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) বড় বালাই হয়ে দাঁড়িয়েছে চ্যানেলগুলোর জন্য। টিআরপি যেহেতু কম, তাই জি বাংলা (Zee Bangla), স্টার জলসা (Star Jalsha)-তে নতুন-পুরনো নির্বিশেষে যে কোনও সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে এখন। কয়েক বছর তো দূর, মাস তিনেকও টিকছে না বহু সিরিয়াল।
ইদানিং সিরিয়াল শুরু হওয়ার মুহূর্ত থেকেই যেন টিআরপি দখলের লড়াই শুরু হয়ে যাচ্ছে। এতদিন অব্দি সেই লড়াইয়ে বেশ ভালোই ফলাফল করতে দেখা গিয়েছিল হরগৌরী পাইস হোটেলকে (Horogouri Pice Hotel)। বেশ কয়েক সপ্তাহ শূন্য থেকে প্রথম পাঁচ উঠে আসতেও দেখা গিয়েছিল এই ধারাবাহিককে। তবে আবার ঘটলো ছন্দপতন।
ধারাবাহিকে এত ভালো একটা প্লট চলা সত্বেও প্রথম পাঁচ এর মধ্যে স্থান মিলল না হরগৌরী পাইস হোটেলের। যেটুকু জনপ্রিয়তা অর্জন করেছিল এই ধারাবাহিক সবই ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে।কিন্তু কেনো? এর পেছনে কারণ কি? এই কারণ হিসেবে কাকে নির্দেশ করছে ধারাবাহিকের ভক্তরা?
ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা
বর্তমানে সাইবার ক্রাইম নিয়ে বেশ শিক্ষামূলক এক অত্যাধুনিক প্লট সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিনকে। যেখানে দেখা যাচ্ছে হরগৌরী হোম স্টেতে প্রথম অতিথি হিসেবে ঢুকে পড়েছে কিছু ব্যক্তি যাদের কাজ মানুষ ঠকানো, আর তাদের সব টাকা লুট করা। তবে এইসব কিছু বুঝে গিয়েছে ঐশানী। আর তার ফাঁদে পা দিয়েছে দুষ্কৃতীরা।
জনপ্রিয়তা হারাচ্ছে ধারাবাহিক
এমন ভালো একটা গল্প সম্প্রচারিত হওয়ার পরেও জনপ্রিয়তা পাচ্ছে না ধারাবাহিক। জনপ্রিয় অভিনেতা তথাগত যখন এই ধারাবাহিকে প্রবেশ করেন, তখন দর্শকদের মনে হয়েছিল হয়তো আরো জমে উঠতে চলেছে ধারাবাহিকের পরবর্তী পর্ব গুলি। কিন্তু বর্তমানে তথাগত অভিনীত খোকন গুন্ডা চরিত্রটি একদমই মনঃপুত হচ্ছে না দর্শকদের আর সেই জন্যই এত ভালো একটা ট্র্যাক চললেও জনপ্রিয়তা হারিয়ে ফেলছে ধারাবাহিক।
View this post on Instagram





