চাঁদের হাট দিদি নম্বর ১-এ! পুতুলের বৈশাখী নাচ দেখে হেসে লুটোপুটি রচনা! নববর্ষের দিন দিদি নম্বর একের মঞ্চে ভরপুর উত্তেজনা

১৪ এপ্রিল, রবিবার। পহেলা বৈশাখ (Poila Baisakh)। পড়ছে ১৪৩১ বঙ্গাব্দ। নববর্ষের (NoboBorsho) প্রাক্কালে জি বাংলায় (Zee Bangla) রচনা ব্যানার্জি (Rachna Banerjee) ‘দিদি নম্বর ওয়ান’-এর (Didi No. 1) মঞ্চে নববর্ষ পালন হবে না? এদিন দিদির মঞ্চে হাজির হয় ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kothha) সখীরা। অর্থাৎ নিজের ‘মহিলা গ্যাঙ’কে নিয়ে হাজির হয় শিমুল।

দিদি নম্বর ওয়ানের নববর্ষ জমে ওঠে ভুরিভোজেও। খাওয়া দাওয়া ছাড়া কি বাঙালির নববর্ষ হয় নাকি আবার ? এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিদি নম্বর ওয়ানের মঞ্চের মাটিতে বসে পাত পেড়ে খেতেও দেখা গেছে টিম কার কাছে কই মনের কথাকে। তাও আবার বাঙালি খাবারদাবার।

চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়েছে দিদি নম্বর ওয়ানের নববর্ষ স্পেশাল প্রোমো। তাতে দেখা যাচ্ছে, রবি ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ গানে নাচ করেই বর্ষবরণ করছেন শিমুল (মানালি দে) সুচিত্রা (বাসবদত্তা চট্টোপাধ্যায়), বিপাশা (স্নেহা চট্টোপাধ্যায়) শির্ষা (সৃজনী মিত্র), পুতুল (শ্রীতমা ভট্টাচার্য) সকলেই।

আচমকা ‘শিমুল’ অর্থাৎ মানালি ঘোষণা করেন, ‘আপনাদের জন্য স্পেশাল পারফরম্যান্স আমার পুতুলের’। বলতে না বলতেই একী নাচ নাচতে শুরু করলেন শ্রীতমা! যা দেখে হেসে লুটোপুটি খেলেন রচনা। সব মিলিয়ে রচনার দিদি নম্বর ওয়ানের মঞ্চ মেতে আনন্দ উৎসবে নতুন বছর শুরু করতে।

আরও পড়ুনঃ ফের জি বাংলায় ফিরছে বিক্রম ঐন্দ্রিলার জুটি! রাজা দুষ্টুর মিষ্টি জুটি দেখতে দারুন খুশি ভক্তরা

এদিন দিদি নম্বর ওয়ানে এসে মনের কথা জানিয়ে শিমুল ওরফে মানালি বলেন, ‘বছরের প্রথম দিন মনের আনন্দে কাটাতে চাই কারণ প্রথম দিন তুমি যেটা করবে, সারা বছর সেটা তোমায় করতে হবে।’ এই বিশ্বাস অবশ্য বহু বাঙালিরই রয়েছে। আর ‘শিমুল’ মানালিও যে এই এক মন্ত্রে বিশ্বাস করেন, তা তাঁর কথাতেই প্রমাণ হল। এদিন খেলার ফাঁকে রচনাকে জড়িয়ে ধরতেও দেখা যায় মানালিকে।