চমক থাকবে তুঁতের শেষ পর্বে? রঙ্গন ফিরবে তুঁতের জীবনে? জানুন আসন্ন গল্প

বর্তমানে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে বেশ কিছু ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে যেগুলির টিআরপি অত্যন্ত কম। এমনই একটি ধারাবাহিক হচ্ছে তুঁতে (Tunte)। ইতিমধ্যে বেশ কয়েকবার স্লট পরিবর্তন হয়েছে এই ধারাবাহিকের। এইবার খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এই মেগা।

তুঁতের স্লট পরিবর্তন হওয়ার পর বর্তমানে রাত সাড়ে দশটায় সম্প্রচারিত হচ্ছে এই মেগা। এরপর প্রথমবারের জন্য স্লট যেতে এই ধারাবাহিক। এটা দেখে বেশ খুশি হয়েছিলেন দর্শক মহল। তারা ভেবেছিলেন হয়তো আরও কিছু মাস এই ধারাবাহিককে দেখতে পাবেন টেলিভিশনের পর্দায়।

কিন্তু সেই গুড়ে বালি। তুঁতে ঠিক যে সময় সম্প্রচারিত হচ্ছে, সেই সময়ে আসতে চলেছে স্টার জলসার নতুন ধারাবাহিক চিনি। এটা জানার পর থেকেই বেশ আশাহত হয়েছেন দর্শক মহল। তাহলে শেষ পর্যন্ত টেলিভিশন থেকে বিদায় নিচ্ছে এই মেগা। তবে এই ধারাবাহিকের শেষটা কেমন হবে সেটা জানতে উদ্যত ধারাবাহিকের ভক্তরা।

এই ধারাবাহিকের শেষটা হতে চলেছে একেবারে দর্শকদের মনের মতন। যতদূর জানা যাচ্ছে, সমস্ত সত্যিটা সামনে আনবে সিদ্ধার্থ। থাকবে আরো অনেক চমক। সে লাহিড়ি পরিবারেরই ছেলে এটাও প্রমাণ হয়ে যাবে। শুধু তাই নয় ঠিক সময়ে ফিরবে রঙ্গন।

এতদিন ধরে মন্দিরা সবাইকে যে পরিমাণ কষ্ট দিয়েছে সেই সবকিছুর বিচার হবে। সব মিলিয়ে একটা হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়েই শেষ হবে ধারাবাহিকটি। ধারণা করা হচ্ছে আরো এক থেকে দুই সপ্তাহ বেশি অন্য স্লটে চলতে পারে এই মেগা। তবে দর্শকদের জন্য অপেক্ষা করছে বেশ বড় রকমের একটি চমক। আর তার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার তুঁতে ধারাবাহিকে।