বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। ধারাবাহিকটি বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। খুব তাড়াতাড়ি গল্পে আসতে চলেছে নতুন মোড়।
এই মুহূর্তে জি বাংলার ইচ্ছে পুতুল হয়ে উঠেছে জমজমাট। ধারাবাহিকের প্রতিটি চরিত্রের অভিনয় মুগ্ধ করছে দর্শকদের। এই দিন এক সংবাদমাধ্যমের সঙ্গে খোলামেলা আড্ডায় সামিল হলেন মেঘ, নীল, গিনি আর রূপ। আর এখান থেকেই উঠে এলো অনেক অজানা তথ্য।
সবার দাবি ফাহিম নিজেকে সিঙ্গেল বলে দাবি করলেও বিতর্কিত চুপচাপ প্রেম চালিয়ে যাচ্ছে সে। ফাহিম কি রিয়েল লাইফেও এমন প্লে বয়? অভিনেতা বললেন, “আমি রিয়েল লাইফে একদম এমন নই। সবাই মিলে বারবার আমায় রাগায় এই বিষয়টা বলে কিন্তু ধারাবাহিককে যা করছে সব রূপ করছে কোনটাই ফাহিম করছে না।”
অন্যদিকে কথায় কথায় উঠে এলো চর মারার প্রসঙ্গ। ধারাবাহিকের একটি সিনে রূপকে চড় মেরেছিল মেঘ। আর সেই চড়টা বেশ জোরেই লেগেছিল রূপের। কিন্তু অভিনেত্রী একেবারে অকপটে স্বীকার করলেন তার কিন্তু বেশ লেগেছিল মারতে।
এছাড়াও সবাই মিলে গিনি আর মেঘের অভিনয়কে বেশ প্রশংসা জানায়। প্রত্যেকে নিজেদের চরিত্রের মধ্যে এমন ভাবে ঢুকে গিয়েছে যে যদি সত্যিই এমনটা কারুর সঙ্গে ঘটে, তাহলে ঠিক যেমন অভিব্যক্তির প্রকাশ পাওয়া প্রয়োজন ঠিক তেমনটাই প্রকাশ পাওয়া যাচ্ছে তাদের মধ্যে থেকে।
কথায় কথায় ফাহিম বলে মেঘ সরালেই নীলের দেখা মিলবে। আর এই কথার প্রসঙ্গ টেনেই গল্পের নায়িকা মেঘ জানায় ধারাবাহিকে আসতে চলেছে একটি নতুন মোড়। বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। এর পাশাপাশি ইচ্ছে পুতুল এই মুহূর্তে কোনভাবেই শেষ হচ্ছে না, এটাও স্পষ্ট করে দেন তারা।





