মৃত্যু মুখে সন্তানদের দেখে বাবা মায়ের পরিস্থিতি তুলে ধরছে ইচ্ছে পুতুল! অসাধারণ অভিনয় অভিনেতা অভিনেত্রীদের!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ময়ূরী আর রূপ মেঘের যে সর্বনাশ ঘটিয়েছে তার থেকেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেঘ। আর শুধু মেঘ নয়, এই মেঘের মতন সমাজের হাজারো ছেলে মেয়ে এই একই পথ বেছে নেয়।

এই পথ বেছে নিয়ে তারা হয়তো নিশ্চিন্তে চোখ বুঝতে পারে কিন্তু সারা জীবনের জন্য বুকের মধ্যে একটা পাথর বয়ে বেড়াতে হয় সেই ছেলে বা মেয়েটির পিতা-মাতাকে। সারা জীবন তাদেরকে সেই কষ্টের সঙ্গেই জীবন যাপন করতে হয়। নিজের সন্তানের সঙ্গে এমন কিছু ঘটলে মা-বাবার ঠিক কি অবস্থা হতে পারে সেটাই ফুটিয়ে তুলছে এই ধারাবাহিক।

এই দিনের পর্বে মেঘের বাবা অনিন্দ্যর অবস্থা দেখলে চোখে জল আস্তে বাধ্য দর্শকদের। ছোট থেকে নিজের সন্তানকে কোলে পিঠে মানুষ করার পর সেই সন্তানকে এমন তিলে তিলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখলে একজন বাবার পক্ষে যে সেটা কতটা কষ্টকর তা হয়তো কেবলমাত্র একজন বাবাই বুঝতে পারে।

আরও পড়ুনঃ ছেলে এবং মেয়ের মধ্যে তুলনা টানলো সুচরিতার শ্বশুরমশাই, আরো এক চরম বাস্তব তুলে ধরল কার কাছে কই মনের কথা

বাস্তবে মধুমিতা অনিন্দ্যের মতন এমন হাজারো বাবা-মা রয়েছে যাদেরকেও হয়তো এই কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। তাদের কষ্টের পরিমাপ হয়তো তাদের সন্তানরা করতে পারছে না। তবে এই ধারাবাহিক সেই সমস্ত মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিচ্ছে যে, নিজের জীবনের সাথে কেবল নিজের ভালো থাকা খারাপ থাকা জড়িয়ে থাকে না, তার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির পিতা-মাতার ভালো থাকাও জড়িয়ে থাকে।