আজ কীসের শুটিং হলো? শুভ বিবাহ নাকি মালা বদলের? কী জানালো স্টুডিও পাড়া?

বাঙালিদের কাছে প্রাথমিকভাবে বিনোদনের মূল অস্ত্র বাংলা ধারাবাহিক (Bengali Serial)। পর্দায় পর্ণার তার কাটা বুদ্ধি, রুদ্রর শয়তানি, জ্যাসের অ্যাকশন বা সুধার জীবনের টানাপোড়নে লড়াই, একদিন না দেখলেই যেন স্বস্তি পাননা বাংলার গৃহিণীরা। শাশুড়ি-বউমার ঝামেলা হোক বা বোনে বোনে রেষারেষি পর্দায় সবই দারুণ উপভোগ করেন দর্শকরা। তবে বর্তমানে কপালে ভাঁজ পড়েছে ধারাবাহিক প্রেমীদের।আজ থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে অচলাবস্থা। বন্ধ হয়েছে ধারাবাহিকের শুটিং।

কেন বন্ধ হল বাংলা ধারাবাহিকের শুটিং?

পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে ফেডারেশনের সমস্যার জেরেই বাংলা ইন্ডাস্ট্রির ধারাবাহিক, ওটিটি এবং সিনেমার শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা। কিন্তু কেন? রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকদিন আগে থেকেই সমস্যা শুরু হয়েছিল ডিরেক্টরস গিল্ডের। পরিচালকে বিরুদ্ধে নানান নিষেধাজ্ঞা জারি করেছিলেন তারা। তবে পরবর্তী সময়ে বৈঠকে বিধায়ক-পরিচালক-প্রযোজকদের অনুরোধে রাহুলের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেন ডিরেক্টরস গিল্ড।

তবে ডিরেক্টরস গিল্ড সম্মতি জানালেন বেঁকে বসে ফেডারেশন। তারা জানায় কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রাহুলের সঙ্গে কাজ করলেও রাহুলের পরিচালনায় কাজ করবে না টেকনিশিয়ানরা। টেকনিশিয়ানদের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে কড়া সিদ্ধান্ত নেন পরিচালকরা। বাংলা মাধ্যমের সমস্ত অনুষ্ঠানের শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেন তারা। ফলস্বরূপ আজ সকাল থেকেই বন্ধ সমস্ত ধারাবাহিকের শুটিং। সমস্ত না মেটা পর্যন্ত শুটিং হবে না এমনটাই জানান ধারাবাহিকের পরিচালকরা।

আরো পড়ুন: আজ থেকে আর দেখা যাবে না বাংলা ধারাবাহিক! অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো শুটিং!

প্রসঙ্গে, ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পরিচালকদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। ২৯ জুলাই থেকে টলিপাড়ার সমস্ত শুটিং ফ্লোরের সদস্যদের না আসার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যতদিন না সমস্যা সমাধান হচ্ছে, ততদিন শুটিং বন্ধ থাকবে। ইতিমধ্যেই ইমেল মারফত টলিপাড়ার ধারাবাহিকের চ্যানেলগুলিকে এই বিষয়ে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। যতদিন না সুষ্ঠু কোন সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে। যদিও বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে কোন সমস্যা হবে না। সুতরাং আজ থেকে থেকে সমস্ত ধারাবাহিকের শুটিং বন্ধ থাকবে।

পরিচালকদের সিদ্ধান্তকে উপেক্ষা করে আজ সকালে শুটিং করেছে শুভ বিবাহ এবং মালা বদল

তবে তারই মাঝে শোনা যাচ্ছে বিরাট খবর। শুটিং বন্ধ করেনি শুভ বিবাহ আর মালা বদল। জানা যাচ্ছে আজ সকালেও শুটিং করেছে স্টার জলসার ‘শুভ বিবাহ’ ধারাবাহিকটি। সকাল ৮.২৫ মিনিটে প্যাক-আপ হয়েছে ধারাবাহিকের তারকাদের। তাছাড়া এও শোনা যাচ্ছে কাল রাত ৯ টায় শুরু হয়েছিল ‘মালা বদল’ সিরিয়ালের শুটিং। আজ সকালেও প্রতিদিনের মতোই কাজ করেছেন তারা। টেকনিশিয়ানরাও যথারীতি আজ কাজ করেছেন আজ সকালে। যদিও এই প্রসঙ্গে মুখ খুলেনি এই দুই ধারাবাহিকের চ্যানেল, পরিচালক এবং প্রযোজনা সংস্থা।