রুপার হয়েছে যত জ্বালা! সবকিছুর মাঝে পড়ে সেই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে! দীপার কাছ থেকে সত্যি বার করতে সূর্য রুপাকেই কষ্ট দিচ্ছে এমনটাই মত দর্শকদের

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। নতুন বছর পড়ার সাথে সাথেই এই ধারাবাহিক টি আর পি তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছে। দিনে দিনে এই ধারাবাহিকের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখন সূর্য দীপার জুটির থেকেও বেশি দর্শকরা পছন্দ করছে তাদের দুই যমজ মেয়ে সোনা এবং রুপাকে।

বর্তমানে গল্পে দেখা যাচ্ছে সূর্য জানতে পেরেছে যে রুপা হলো দীপার মেয়ে আর সেটা তার কাছ থেকে শুধু দীপাই নয় এমনকি তার পরিবারের সকলে লুকিয়েছে। স্কুলে হঠাৎ করেই রুপা অসুস্থ হয়ে পড়ে আর তারপর তাকে স্কুল কর্তৃপক্ষ যখন ডাক্তার দেখাচ্ছিল সেই সময় সেখানে সূর্য উপস্থিত ছিল। রুপার অসুস্থ হয়ে পড়ার খবর শুনে সে তাড়াতাড়ি রুপার কাছে যায় এবং তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে উদ্যত হয়। তখনই স্কুল থেকে জানতে পারে যে রুপার মায়ের নাম দীপা সেনগুপ্ত। সেটাও জানতে পারে যে স্কুলে তার মা এসে দীপা সেনগুপ্ত এবং সূর্য সেনগুপ্ত এর নাম লিখে গেছে রুপার আইডেন্টি কার্ডে।

এরপরেই সে রুপাকে নিয়ে আসে নিজের বাড়িতে এবং তাকে সেখানেই রাখবে বলে ঠিক করে। বাড়ির সকলে তাকে বোঝানোর চেষ্টা করলেও সে সকলের উপর অভিমান করে কোন কথা না বলে রুপাকে নিজের বাড়িতে রাখবে বলেই সিদ্ধান্ত নেয়। এমনকি সে যে রূপাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে সেটা পর্যন্ত দীপাকে খবর দেয় না। এরপরে দীপা খবর পেয়ে তাদের বাড়িতে আসলে সূর্য দীপাকে জানায় যে যতদিন না রুপার বাবা-মা তার কাছে আসছে ততদিন রুপা তার কাছেই থাকবে। এই শুনেও দীপা আসল কথা মুখ ফুটে বলে না।

এই দৃশ্য দেখে নেটিজেনরা সূর্যর ওপর রেগে যাচ্ছে। তাদের কথায় সূর্য যে দীপার কাছ থেকে আসল সত্যিটা বার করার জন্য যে রূপাকে নিজের কাছে আটকে রেখেছে তার জন্য সে যে শুধু দীপাকে কষ্ট দিচ্ছে এমনটা নয় সে রুপাকেও কষ্ট দিচ্ছে। রুপা নিজের মাকে কাছে না পেয়ে অসুস্থ অবস্থায় আরো বেশি করে কষ্ট পাচ্ছে। যতই সূর্য এবং তার পরিবার রুপাকে ভালোবাসা দিক যত্নে রাখুক একটা বাচ্চা তার মায়ের কাছে সবচেয়ে ভালোভাবে এবং সুরক্ষিত থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে সূর্য খুব বড় ভুল করছে।

এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,”সূর্য ভাবছিল রূপার কতোই না কষ্ট হয়েছে মা’কে ফুলমা বলে ডাকতে। অথচ সূর্য নিজেও যে রূপাকে কষ্ট দিচ্ছে এটা বুঝতে পারছে না । দীপার থেকে সত্যি কথাটা বার করার জন্য ও এই যে রূপাকে দীপার থেকে সরিয়ে রাখছে, তাতে রূপার যে কতো কষ্ট হচ্ছে, সেটা সূর্য দেখেও যেন বুঝছে না। যতোই সূর্য রূপাকে ভালোবাসুক, যত্ন করুক, শরীর খারাপ হলে বাচ্ছারা তার মায়ের কাছেই বেশী থাকতে চায়। রূপাও দীপাকে কল্পনা করছে, কষ্ট পাচ্ছে। আজ সূর্য দিপার বাড়ি থেকে ঘুরে আসার পর রূপা বারবার জানতে চাইছিল দীপা কিছু জিজ্ঞাসা করেছে কীনা। এছাড়া স্বপ্নেও দীপাকে দেখে ও মা বলে চেঁচিয়ে উঠেছিল। খুব কষ্ট লাগছিল তখন। বেচারি রূপার হয়েছে যতো। জ্বালা। দুদিক থেকেই কষ্টটা ওই সবচেয়ে বেশী পাচ্ছে।”