খেলনা বাড়ির গুগলি কনের সাজে! ধারাবাহিক শেষ হতে না হতেই নতুন ধারাবাহিকে ফেরার জল্পনা সত্যি হল!

বর্তমানে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত হচ্ছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক। তার মধ্যে কিছু মেগা টিআরপির (TRP) অভাবে শেষ হতে চলেছে। সেই শূন্যস্থান পূরণ করতেই আসতে চলেছে বেশ কিছু নতুন ধারাবাহিক। যেগুলির সম্প্রচার শীঘ্রই শুরু হবে।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে স্টার জলসায় আসতে চলেছে মিসিং স্ক্রু প্রোডাকশন হাউসের একটি নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই জানা গেছে এই ধারাবাহিকে নায়ক হিসেবে দেখা যাবে সোমরাজ মাইতিকে এবং নায়িকা হিসেবে দেখা যাবে ইন্দ্রানী ভট্টাচার্য্যকে। এই অভিনেত্রীকে খেলনা বাড়ি ধারাবাহিকের গুগলি চরিত্রে দেখেছেন দর্শক মহল।

ধারাবাহিকের গল্প শুরু হওয়ার সাথে সাথেই নায়ক নায়িকার বিয়ে হয়ে যেতে দেখা গিয়েছে অনেক ধারাবাহিকেই। এই বিয়ের পর থেকেই শুরু হয়েছে ধারাবাহিকের মেইন প্লট। আর ঠিক তেমনটাই নাকি হতে চলেছে ইন্দ্রানী ভট্টাচার্যের এই আসন্ন নতুন ধারাবাহিকে!

সম্প্রতি ইন্দ্রানীকে তার সোশ্যাল মিডিয়ায় কিছু রিলস ভিডিও আপলোড করতে দেখা গিয়েছে যেখানে কোনে সাজে রয়েছেন অভিনেত্রী। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে শুটিং ফ্লোরের মেকআপ রুমে দাঁড়িয়ে কোনের সাজে ভিডিও বানাচ্ছেন তিনি। আর সেখান থেকেই দর্শকদের ধারণা নতুন ধারাবাহিকের শুরুতেই নাকি বিয়ে হয়ে যেতে চলেছে তার।

আরও পড়ুন: অনিশা পিঙ্কির জোটকে মাত দিল রানী! জ্যোতিষীর মুখ থেকে বাচ্চা রাখার কথা বলিয়ে শুক্লার চোখেরমনি হল সে!

সত্যিই কি তাই? অভিনেত্রী ইন্দ্রানী ভট্টাচার্যকে খেলনা বাড়ি ধারাবাহিককেও কোনের সাজে দেখেছেন দর্শকরা। আর বর্তমানে তার আপলোড করা ভিডিওগুলি সেই সাজেরই একটি অংশ। অর্থাৎ গুগলির বিয়ের দৃশ্যে অভিনয় করার সময়ই এইভাবে সেজেছিলেন তিনি আর সেই ভিডিওগুলোই সম্প্রতি পোস্ট করছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Indrani Bhattacharyya (@shiro_indu)