জলসার নায়ক আর জি এর নায়িকা নিয়ে আসছে নতুন মেগা, জনপ্রিয় চ্যানেলে আসছে এই মেগা!

বর্তমানে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) চ্যানেলগুলোতে আসছে একের পর এক নতুন মেগা। আর সেই সব নিয়ে মেতে উঠছেন দর্শকমহল (Audience), কারণ এই মুহূর্তে বিনোদন (Entertainment) তাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।

ইতিমধ্যেই বাংলা ধারাবাহিকের প্রথম সারির চ্যানেল গুলিতে বেশ অন্যরকম সব গল্প নিয়ে অনেকগুলি ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়ে গিয়েছে। আর সেই ধারাবাহিক গুলিকে জায়গা করে দিতে টিআরপি পড়ে যাওয়া ধারাবাহিক গুলি বিদায় নিয়েছে টেলিভিশন থেকে।

এখন একটি ধারাবাহিকের টিকে থাকার জন্য টিআরপি একটি গুরুত্বপূর্ণ বিষয়। টিআরপি না থাকলে সেই ধারাবাহিকটিকে সম্প্রচার করার কথা একেবারেই ভাবতে পারে না চ্যানেল কর্তৃপক্ষ। আর টিআরপির জন্য প্রয়োজন হয় সংখ্যাগুরু দর্শকের সমর্থন।

বর্তমানে অ্যাক্রপলিস প্রোডাকশন হাউজের আন্ডারে স্টার জলসায় এবং সান বাংলায় আসতে চলেছে একটি করে নতুন মেগা। এইবার আরও একটি নতুন ধারাবাহিক আসার কথা শোনা যাচ্ছে টলিপাড়ায়। আর এই ধারাবাহিকের নায়িকা আসতে চলেছে জি বাংলা থেকে এবং নায়ক স্টার জলসা থেকে।

জানা যাচ্ছে আয় তবে সহচরী এবং নায়িকা নাম্বার ওয়ান ধারাবাহিকের নায়ক ইন্দ্রনীল চ্যাটার্জি এবং জীবন সাথী ও ক্যানিং এর মিনু ধারাবাহিকের নায়িকা দিয়া বসুকে এই ধারাবাহিকের নায়ক এবং নায়িকার চরিত্রে দেখা যাবে। এই ধারাবাহিকটি আসতে চলেছে চিত্রায়ন প্রোডাকশন হাউসের আন্ডারে সান বাংলা চ্যানেলে। খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই ধারাবাহিকের প্রথম প্রোমো।

 

View this post on Instagram

 

A post shared by Diya Basu (@diya__basu__official)