পরপর দুবার নয়কের মুখ বদল! পাল্টে গেলো হরগৌরী পাইস হোটেলের নায়ক! ধারাবাহিকে পা রাখছেন জলসার পুরনো অভিনেতা!

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের (Bengali Television) অন্যতম চ্যানেল স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত বেশ পুরনো এবং জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল হরগৌরী পাইলস হোটেল (Horogouri Pice Hotel)। অনেকদিন ধরে এই ধারাবাহিকটি দর্শকদের মনোরঞ্জন করে আসছে। সম্প্রতি ধারাবাহিকের টিআরপি (TRP) অনেকটাই নিম্নগামী।

ধারাবাহিকে নতুন টুইস্ট আনতে এবং টিআরপি (TRP) তালিকায় এই মেগাকে আরেকটু শীর্ষে পৌঁছে দিতে কিছুদিন আগেই ধারাবাহিকের গল্পে এক বিরাট পরিবর্তন আনা হয়। হঠাৎ করে ১৫ বছর এগিয়ে যায় ধারাবাহিকের গল্প। মারা যায় ধারাবাহিকের নায়িকা এবং নায়ক। সেই সাথে সাথে ধারাবাহিকের নায়ক চরিত্রটি ধারাবাহিক থেকে বিদায় নেয়।

অর্থাৎ ধারাবাহিক ছেড়ে দেন রাহুল ধারাবাহিক ছেড়ে দেন রাহুল মজুমদার (Rahul Mazumdar)। কিন্তু নায়িকার মেয়ে হয়ে ধারাবাহিকে থেকে যান অভিনেত্রী শুভস্মিতা মুখার্জী (Suvosmita Mukherjee)। এক সাক্ষাৎকারে রাহুল জানিয়েছিলেন, “এই বয়সে আমি বাবা কাকার চরিত্রে অভিনয় করতে পারব না।” মূলত এটাই ছিল নায়কের ধারাবাহিক ছেড়ে দেওয়ার প্রধান কারণ।

দ্বিতীয় বার বদলে গেল নায়ক

কোন ধারাবাহিক খুব বেশিদিন নায়ক ছাড়া চলতে পারে না। তাই রাহুলের পর এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করা শুরু করেন জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশীষ রায় (Indrasish Roy)। তাকে ধারাবাহিকের বর্তমান নায়িকা ধৃতির নায়কের চরিত্রে এতদিন দেখতে পারছিলেন দর্শক মহল। কিন্তু পথ চলা শুরু করতে না করতেই হঠাৎ ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন অভিনেতা।

Arnab Bandyopadhyay, Bengali serial, Bengali television, Horogouri Pice Hotel, Indrasish Roy, Rahul Mazumdar, Star Jalsha, Suvosmita Mukherjee, অর্ণব বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, রাহুল মজুমদার, শুভস্মিতা মুখোপাধ্যায়, স্টার জলসা, হরোগৌরী পাইস হোটেল

কাকে দেখা যাবে নায়কের চরিত্রে?

যতদূর জানা যাচ্ছে শারীরিক অসুস্থতার কারণে এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। তার পক্ষে এই মুহূর্তে শুটিং চালিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই ধারাবাহিক ছাড়ছেন অভিনেতা। এখন প্রশ্ন হচ্ছে তার বদলে নতুন নায়ক হিসেবে কাকে দেখা যাবে ধারাবাহিকের পর্দায়? তাড়াতাড়ি এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে (Arnab Bandyopadhyay)। এর আগে এই অভিনেতাকে আলতা ফড়িং ধারাবাহিকে দেখেছেন দর্শক মহল।

Actor Arnab Banerjee to play the lead in 'Alo Chhaya' - Times of India