ইরাকে বিভ্রান্ত করতে দারুন চাল চাললো রাজেশ্বরী! শত চেষ্টার পরেও দীপাকে ধরতে পারল না অর্ণব!

এই মুহূর্তে একেবারে জমে উঠেছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager chowa) ধারাবাহিকের গল্প। বহুদিন পর একেবারে অন্য রূপে দর্শকদের নতুন স্বাদ, নতুন ধরনের বিনোদন উপহার দিচ্ছে ধারাবাহিকের নায়িকা দীপা। প্রায় আড়াই বছর ধরে জলসায় আগত সমস্ত ধারাবাহিক গুলির সাথে সমানে সমানে টক্কর দিচ্ছে অনুরাগের ছোঁয়া। সূর্যকে বাঁচাতে অনেক বড় ঝুঁকি নিয়েছে দীপা।

বর্তমান গল্প অনুযায়ী, রাজেশ্বরী আইয়ার হয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়েছে ধারাবাহিকের নায়িকা দীপা। এখন তার একমাত্র লক্ষ্য হলো সূর্যকে সুস্থ করে তোলা এবং তাকে ইরার হাত থেকে রক্ষা করা। বাড়িতে ঢোকা মাত্রই সেই কাজ যথাযথভাবে শুরু করে দিয়েছে ধারাবাহিকের নায়িকা। ইরার যাতে তার প্রতি কোনো রকম সন্দেহ না হয় তারও ব্যবস্থা করেছে সে। তবে একজন শয়তানের চোখ এড়ানো এত সহজ নয়। ইরার সন্দেহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৭ জুলাই (Anurager Chowa Today Episode 7 July)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সোনা আর রুপাকে ইরার কাছেই থাকতে বলেছিল রাজেশ্বরী। কিন্তু তারা দুজন ইরাকে এত বিরক্ত করেছে যে ইরা নিজেই তাদের দুজনকে তাদের বাবার ঘরে রেখে এসেছে। ইরা যাতে কিছু সন্দেহ না করে তাই আরো কিছুক্ষন দীপা রাজেশ্বরী সেজে রুপার সাথে কথাবার্তা চালিয়ে গিয়েছে। ইরা একবার ভাবছে রাজেশ্বরীই দীপা আবার কিছুক্ষণ বাদেই সেই ধারণা ভেঙে যাচ্ছে। কিন্তু এইবার পাকাপাকি ভাবে সে বুঝে গেল যে রাজেশ্বরীই আসলে দীপা।

রাত্রিবেলা ঘুম ভাঙতেই সূর্য আবার দীপাকে খুঁজতে থাকে। দীপা তখন সূর্যের হাত নিজের গালে রেখে সূর্যকে বোঝানোর চেষ্টা করে সে এইখানেই আছে। সূর্য যখন বুঝতে পারে রাজেশ্বরী বেশে দীপা তার কাছে রয়েছে তখন সে অনেকটা শান্তি পায় এবং দীপার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কিন্তু ইরার ঘুম আসে না। সে চলে আসে অর্ণবের ঘরে। ইরা অর্ণবকে বলে, সবকিছু এত স্বাভাবিকভাবে কিছুতেই হতে পারে না। তাদেরকে নিশ্চিত হতেই হবে যে এই মেয়েটা আসলে কে।

আরো পড়ুন:অদ্রিজা দেবচন্দ্রিমার পর হিন্দি সিরিয়াল জগতে নাম লেখালেন আরেক জনপ্রিয় নায়িকা! নাম শুনলে চমকে যাবেন আপনিও

সূর্যকে সুস্থ দেখে সন্দেহ হয় ইরার

সকালবেলা হতেই ফ্রেঞ্চ টোস্ট বানানো নিয়ে ঝামেলা লেগে যায় নার্স আর উর্মির মধ্যে। সেখানে উর্মি দীপাকে চিনে ফেলে। যদিও তারা সেই মিথ্যে নাটক ইরার সামনে চালিয়ে যায়। কিন্তু সকালবেলা সূর্যকে এত ভালো থাকতে দেখে ইরা বুঝে যায় ওষুধটা আগের দিন নার্স সূর্যকে দেয়নি। সে সোজা চলে যায় অর্ণবের কাছে আর বলে, “ওই রাজেশ্বরী আসলে দীপা। এটা আমি বুঝে গেছি। তার আগে ললিত দার বাড়ি গিয়ে আমাদের নিশ্চিত হতে হবে। তারপর ওকে মজা দেখাবো।”