মুহূর্তের মধ্যে পাল্টে গেল সব! মিশকাকে হাতেনাতে ধরে ফেলল সূর্য!

মানুষ যাকে সবথেকে অপছন্দ করে তার উপস্থিতিও চারপাশের পরিবেশকে বিষাক্ত করে তোলে। স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) অন্যতম প্রধান খলচরিত্রে মিশকা ঠিক যেভাবে নায়ক সূর্য এবং ধারাবাহিকের নায়িকা দীপার ক্ষতি করেছে তাতে তাকে এত সহজে ভুলে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই তাকে চিনতে এতোটুকুও সমস্যা হয়নি দীপার।

বর্তমান গল্প অনুযায়ী, লাবণ্য আবারো মিশকার ফাঁদে পা দিয়ে বসে। মিশকার বলা সমস্ত বানানো কথাগুলোকে সত্যি বলে মেনে নিয়ে নিজের ছেলের কল্যাণ হবে এই ভেবে সে সূর্যের সামনে তার বন্ধু হিসেবে মিশকাকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। সৌভাগ্যবশত আর কোনরকম ভাবে তাদেরকে ঠকানোর সুযোগ পায়নি মিশকা। কারণ তার করা আঘাতেই স্মৃতি ফিরে আসে সূর্যর।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৬ আগষ্ট (Anurager Chowa Today Episode 16 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, আস্তে আস্তে জ্ঞান ফিরছে সূর্য আর দীপার। দুজনেই চোখ মেলে তাকায়। সূর্য আবার দীপা বলে ডেকে ওঠে ধারাবাহিকের নায়িকাকে। সূর্য সবকিছু মনে করতে পারছে দেখে খুব খুশি হয়ে যায় দীপা। ঠিক যেখান থেকে সূর্যের সমস্ত স্মৃতি হারিয়ে গিয়েছিল, সূর্য একটা মানসিক ভারসাম্যহীন মানুষে পরিণত হয়েছিল ঠিক সেইখান থেকে তার সমস্ত স্মৃতি আবার ফিরে আসে।

আরো পড়ুন: দুঃসংবাদ! বহুবার দখল করেছে স্লট! তবুও শেষ হয়ে যাচ্ছে স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক!

বাড়ির প্রত্যেককে ভীষণ খুশি হয় এই ঘটনায়। সূর্য কথা দেয় সেই আবার সমস্তটা ঠিক করে দেবে। সূর্যর স্মৃতি ফিরে আসায় দীপক খুশি হয় ঠিকই তবে কিছুদিন আগে নতুন করে সূর্যকে চিনতে পেরে জানতে পেরে দীপার যে অনুভূতি হচ্ছিল সেই অনুভূতিটা কোথায় যেন হারিয়ে যায়। আসলে তখন তাদের মধ্যে কোন বিচ্ছেদের গল্প ছিল না। থাকার মধ্যে ছিল একটা নতুন সূত্রপাত। এই মুহূর্তে তাদের দুজনের সম্পর্কের মধ্যে আবার দাঁড়িয়ে পড়েছে একটা ডিভোর্স পেপার।

আরো একবার হেরে গেল মিশকা

এদিকে বাইরে বেরিয়ে মিশকার মুখোমুখি হয়ে উত্তেজিত হয়ে পড়ে সূর্য। সে চিৎকার চেঁচামেচি করে অপমান করতে থাকে তাকে। আর যেই বিশ্বাস করুক না কেন সূর্য আর দীপা দুজনেই বিশ্বাস করতে চায় না যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি মিশকা নয়। মিশকা বলে, সে কোনো রকম কোনো ঝামেলা করতে চায় না সে শুধুমাত্র বীরকে নিয়ে চলে যাবে। তখন বাড়ির সবাই এই কথার তীব্র প্রতিবাদ জানায়। দীপা বলে, বীরকে সে নিয়ে যেতে পারতো যদি তার বাবা অসুস্থ থাকতো। কিন্তু তার বাবা এখন সম্পূর্ণ সুস্থ তাই বীরকে নিয়ে যাওয়া যাবে না। আইনতো বিষয়টা আর কোনোভাবেই হাত করা যাচ্ছে না দেখে মিশকার আর কিছু বলার থাকে না।