অনুরাগীদের মন রাখতে সূর্যর থেকে দীপা পেল অনুরাগের ছোঁয়া! এই দৃশ্য মিস করলেই লস

বর্তমানে বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল গুলির মধ্যে একটি হচ্ছে স্টার জলসা (Star jalsha)। এই চ্যানেলে সম্প্রচারিত সবথেকে পুরনো ধারাবাহিকটি হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে দর্শকদের মনে রাজ করছে এই ধারাবাহিকটি। বর্তমানে ধারাবাহিকের গল্প আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

বর্তমান গল্প অনুযায়ী, সূর্য এখনো পর্যন্ত নিজের সম্পূর্ণ স্মৃতি ফিরে পায়নি। সে নিজের কলেজে পড়ার সময়টাতে গিয়ে আটকে গিয়েছে। আবার তার সমস্ত স্মৃতি তাকে ফিরিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করছে দীপা। দীপার এই প্রচেষ্টায় তাকে সাহায্য করছে গোটা সেনগুপ্ত পরিবার। তারাও সূর্যের সাথে সাথে সেই কয়েক বছর আগের মানুষগুলো হয়ে উঠেছে। কিন্তু এই সম্পূর্ণ প্রক্রিয়ায় বারবার ব্যাঘাত দেওয়ার চেষ্টা করে চলেছে ইরা।

সে চায় না সূর্যর কোন কিছু মনে পড়ুক। কারণ সে আর তার দলের কাছে ফিরে যেতে পারবে না, তাহলে তারা ইরাকে মেরে ফেলবে। এদিকে ইরার আর কোন জায়গা নেই যাওয়ার। সেক্ষেত্রে সেনগুপ্ত বাড়ির আশ্রয় তাকে বেঁচে থাকতে হবে। একবার যদি সূর্যের স্মৃতি ফিরে আসে তাহলে তার সমস্ত মিথ্যে ধরা পড়ে যাবে, আর তার আশ্রয় জুটবে না। তখন তাকে বাকি জীবনটা জেলের ভাত খেয়ে কাটাতে হবে। তবে এইবার সে এমন এক কাজ করল যাতে সূর্য দীপাকে আরো বেশি করে সন্দেহ করে।

দীপার গেলে চু’মু আঁকলো সূর্য

সম্প্রতি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে। এই প্রচার ভিডিওতে দেখা যাচ্ছে, সূর্য সোনা রুপার সাথে কানামাছি খেলছে। এমন সময় তার সামনে চলে আসে দীপা। সুর্য নিজের তাল সামলাতে না পেরে দীপার গায়ে উল্টে পড়ে। আচমকাই নিজের অজান্তে চোখ বাঁধা অবস্থাতেই দীপার গেলে চু’মু এঁকে দেয় সে। এই দৃশ্য দেখে খুব খুশি হয় সোনা রুপা।

কিন্তু এটা কিছুতেই সহ্য করতে পারে না ইরা। সে সবসময় কোনো না কোনো ভাবে দীপাকে সূর্যের থেকে আলাদা করে দিতে চায়। যার ফলে ইরা এসে সূর্যকে বলে, দীপান্বিতার এর আগে বিয়ে হয়ে গিয়েছিল। এটা কি সূর্য জানে? কথাটা শোনা মাত্রই অবাক হয়ে যায় সূর্য। এদিকে ভয় পেয়ে যায় দীপা। পাশাপাশি ইরার প্রতি চরম বিদ্বেষ তৈরি হয় তার মনে। এই মুহূর্তে মিশকা না থাকলেও তার কাজগুলো করে দিচ্ছে ইরা। একদিকে সূর্য দীপার কাছাকাছি আসার আনন্দ অন্যদিকে ইরর সব কথা ফাঁস করে দেওয়ার ভয়, দুই মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনা সৃষ্টি হয়েছে দর্শকদের মনে।