প্রেমে পড়েছেন পর্দার রানী রাসমণি! ঘটনার সত্যতা জানিয়ে এবার নিজেই মুখ খুললেন দিতিপ্রিয়া

একের পর এক ভাল অভিনয় করে দর্শকের নজরে স্থায়ী জায়গা করে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যার ফলে টলিপাড়ার একাধিক কাজ এখন তাঁর ঝুলিতে। সদ্য মুক্তি পাওয়া ওটিটি সিরিজ় ডাকঘর নিয়ে বেশ কিছুদিন চর্চায় ছিলেন তিনি। এবার পালা রাজনীতির। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সেই সিরিজের প্রোমোশনেই এখন ব্যস্ত দিতিপ্রিয়া।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজের ট্রেলার। হইচইতে মুক্তি পেতে চলেছেন রাজনীতি। বিপরীতে অভিনেতা অর্জুন চক্রবর্তী। ২৬ মে মুক্তি পাবে এই সিরিজ। সেই ছবির চরিত্র রাশি হয়েও অর্জুনের সঙ্গে চ্যাট করলেন তিনি। ভয়েজ বার্তায় বাক্যালাপ শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে তাঁর কণ্ঠে উদ্বেগ, ভয় সবটাই প্রতিফলিত হল। অন্যদিকে রাশি অর্থাৎ দিতিপ্রিয়াকে ঘিরে চিন্তার ভাঁজ অর্জুনের কপালেও।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় দিতিপ্রিয়া। অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ছোট থেকেই অভিনয় জগতের সঙ্গে তাঁর গাঁটছড়া। যদিও পরিবারের কেউ সেভাবে চায়নি তিনি অভিনয় জগতে আসুক। বাবা অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই পরিচিতি ছিল অনেক। ছোট থেকেই তাঁর অনেকের নজরে পড়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

প্রেম প্রসঙ্গে প্রতিক্রিয়া স্বরূপ অভিনেত্রী দিতিপ্রিয়া জানালেন কখনোই কাউকে এক দেখায় ভালোলাগা তৈরি হয়নি তার মনে। এখনো কারো সঙ্গে সম্পর্কে জড়াননি তিনি। কারণ তিনি মনে করেন কোন সম্পর্কে একবার প্রবেশ করলে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন। সম্পর্কে জড়াতে গেলে দায়িত্ববোধ থাকা দরকার, যতদিন না সেই অনুভূতি আসে ততদিন অব্দি কোন সম্পর্কেই জড়াতে চান না তিনি।