এই মুহূর্তে দর্শকমহলে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল স্টার জলসার (Star jalsha) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho) ধারাবাহিক। প্রতি সপ্তাহতেই টিআরপি তালিকায় ভালো ফলাফল করছে এই ধারাবাহিক। শুরুর সময় থেকে এখনো পর্যন্ত ধারাবাহিকটিকে ব্যাপক ভালোবাসা দিয়ে এসেছেন দর্শক। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করছেন অভিনেতা হানি বাফনা (Honey Bafna) এবং অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)।
ধারাবাহিকের নতুন জুটিকে খুব অল্প সময়ের মধ্যেই আপন করে নিয়েছেন দর্শক। যার কারণে ধারাবাহিকটিও বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ইতিমধ্যেই ধারাবাহিকের ১০০ পর্ব পার হয়েছে। সেই সেলিব্রেশনে মেতে উঠেছিল গোটা টিম। কেক কাটিং থেকে শুরু করে হইহুল্লোড় সমস্ত কিছু দেখা গিয়েছে ধারাবাহিকের সেটে। গতকাল ধারাবাহিকের মহা এপিসোড দেখানো হয়েছে। গত শুক্রবার দিন রাত ন’টা থেকে দশটা অবধি এক ঘন্টার মহা পর্ব হয়েছে ধারাবাহিকের। ধারাবাহিকের মহা এপিসোডে নানান রকম টুইস্ট দেখা গিয়েছে। এই ফাঁকেই সাক্ষাৎকারে ধরা দিলেন হানি এবং সোনামণি।

সাক্ষাৎকারে কি বলল তেজ-সুধা
সাক্ষাৎকারে অভিনেতা হানি জানিয়েছেন ‘দর্শকের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ এই অল্প সময়ের মধ্যে আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। দর্শকের আশীর্বাদে আজ আমরা ১০০ পর্ব উদযাপন করছি। আগামী দিনে আরো নতুন নতুন চমক আসতে চলেছে ধারাবাহিকে তার জন্য চোখ রাখতে হবে টিভির পর্দায় ঠিক রাত নটায়।’ এছাড়া মহা এপিসোড নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে সেই সম্পর্কে সোনামণি জানান ‘ইমন কেন জল বাতাস হাওয়া কাউকেই তেজ এবং সুধার মাঝে আসতে দেবো না। ইমন মাঝেমধ্যে বাড়াবাড়ি করে ফেলে, কিন্তু সুধা এবং তেজের মাঝে কেউ আসতে পারবে না।’
এছাড়াও দুজনেই জানেন তারা শুটিং করতে গিয়ে কতটা মজা করে শুটিং করে। তেজ যেমন সুধার কাছে দমে থাকে। তেমনি সোনামণির কাছে হানি মাঝেমধ্যেই বকা খায়। অভিনেতার থেকে জানতে চাওয়া হয় পাশে বউ রয়েছে তার পরেও কি ইমনের থেকে অ্যাটেনশন পেতে ভালো লাগে তেজের? লাজুক মুখে হাসি রেখে হানি বলেন ‘আমি কিছু বলতে চাই না, আমার মুখই বলে দিচ্ছে।’
আরও পড়ুনঃ জলসার নতুন মেগায় ইন্দ্রানী পাল! বিপরীতে জনপ্রিয় নায়ক! কোন চ্যানেলে আসছে এই মেগা?
এছাড়াও অভিনেতা হানি জানান ‘টিআরপি আমরা পাই সেগুলো দেখে বুঝতে পারি যে কতটা ভালো লাগছে দর্শকের। কিন্তু এই যে দর্শক চাইছেন এই মহা এপিসোড গুলো আমরা নিয়ে আসি, এগুলো হচ্ছে বাড়তি পাওনা। দর্শক চাইছেন আমাদের ধারাবাহিকের মহাপর্ব দেখতে এগুলোই হচ্ছে দর্শকদের থেকে আসল ফিডব্যাক পাওয়া।’ প্রত্যেকেই কাল মহাপর্ব দেখেছেন এবং দারুণ টুইস্ট দেখানো হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আরো কত রকম টুইস্ট অপেক্ষা করছে।





