তৃতীয় ব্যক্তি! জল্পনাকে উস্কে দিয়ে বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক মন্তব্য ইস্পিতার

বর্তমানে টলিপাড়ার সবচেয়ে চর্চিত জুটি অর্ণব ব্যানার্জী (Arnab Banerjee) এবং ইপ্সিতা মুখার্জী (ipsita mukherjee)। বিয়ে থেকে ডিভোর্স এই তারকা জুটির জায়গা করে নিয়েছে সংবাদ মাধ্যমের শিরোনামে। আইনি মতে সেরে ফেলেছেন বিয়ে। কথা ছিল খুব শীঘ্রই তারা সামাজিক স্বীকৃতি দেবেন নিজের ভালোবাসাকে। তবে না তেমন কিছুই আর হল না। ভেঙে গেল সম্পর্ক। হল না সারাজীবন একসঙ্গে পথ চলা, বর্তমানে বিচ্ছেদের রাস্তা বেছে নিয়েছেন তারা দুজনেই।

অর্ণব ইপ্সিতার সম্পর্ক শুরু থেকেই ছিল চর্চার কেন্দ্রে। ধারাবাহিকের সেট থেকেই প্রেম, একসঙ্গে ধারাবাহিকে অভিনয়, আইনি বিয়ে, অভিমান, পাহাড়ে গিয়ে মানভঞ্জন কী হয়নি তাঁদের সম্পর্কে! ২০২২ সালের গোড়ার দিকে বাগদান এবং আইনিভাবে বিয়ে সেরে ফেলেছিলেন দুজনে। তবে বিয়ের পরপরই শুরু হয় জটিলতা। দূরত্ব বেড়েছিল দুজনের মধ্যে আর সেই কারণেই নাকি ২০২২ সালে পাকা কথা হয়ে যাওয়ার পরই আইনিভাবে বিয়ে করেননি তারা।

কেন ভাঙল ইপ্সিতা অর্ণবের সংসার, জানালেন অভিনেত্রী ইপ্সিতা

সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল ইপ্সিতার সঙ্গে। কোন গোপনীয়তা না রেখেই অভিনেত্রী বলেছেন কোন সম্পর্ক থেকে বেড়িয়ে আসা এত নয়, সম্পর্ক ভেঙে গেলেও তার রেস থেকে যায় তবে আগের থেকে অনেক ভালো আছেন তিনি। প্রেমের সম্পর্ক তারপর একই ছাদের তলায় থাকার সিদ্ধান্ত তারপরই বিচ্ছেদ। অভিনেত্রী জানান “বিয়ের ৬ মাসের মাথায় বুঝতে পেরেছিলাম। অনেক কিছু ঠিক নেই, সমস্যা হচ্ছে। তখনই সিদ্ধান্ত নিই আমরা আইনি বিয়ে ভেঙে বেরিয়ে আসব।”

তিনি আরও বলেন “তারপর শুরু হয় সমস্যা, যার কারণে আমি এগিয়ে এসে আশ্বাস দিই, ভাবি দিন বদলে যাবে। আমরা ঠিক করি আরও একবার চেষ্টা করে দেখা যাক।” অভিনেত্রীর কথায়, সেই চেষ্টা আপ্রাণ করেছেন তিনি। তবে চির থেকে গিয়েছে। হাজার চেষ্টা করেও ভালোবাসা আর আগের মতো মজবুত করতে পারেননি ইপ্সিতা। তারপরই বৃথা সম্পর্কের বোঝা না বয়ে সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন তারা দুজনে।

আরো পড়ুন: দুর্জয়ের কথায় ভয় পেয়ে গেলো রানী! তবে কি ছদ্মবেশী রানীকে চিনে ফেললো দুর্জয়!

তবে কি ধারাবাহিকের কারণেই মুখ খোলেননি?

অভিনেত্রী জানায় “হ্যাঁ বাস্তবে আমরা স্বামী স্ত্রী হলেও ধারাবাহিকে আমরা দেয়র বৌদি। যাতে টিআরপিতে তার প্রভাব না পড়ে। তার ফলে নিয়মিত মনের ওপর চাপ পড়ত, মনে হত যেন অভিনেত্রী হওয়ার মাশুল গুনছি। বাস্তবে কারুর বিচ্ছেদ হলে তারা সবটাই জানাতে পারেন কিন্তু তার ক্ষেত্রে এমনটা হয়নি দিনের পর দিন তাকে বাস্তব জীবনেও চালিয়ে যেতে হয়েছে অভিনয়। তাই ধারাবাহিক শেষ হতেই বিচ্ছেদের কথা জানিয়েছেন তারা। বর্তমানে হরগৌরী পাইস হোটেলে কাজ করেছে অর্ণব। আর অভিনেত্রী? তিনি জানিয়েছেন ভালো কোন চরিত্রে না পেলে এখন পর্দায় ফিরবেন না তিনি। নিজেকে সময় দিচ্ছেন।

মান অভিমানের পালা শেষ, পাহাড়ের বুকেই এক হয়ে গেলেন অর্ণব-ঈপ্সিতা : Arnab  ipshita at hill station, actors come close together | Indian Express Bangla

নতুন সম্পর্কের কথা ভাবছেন ইপ্সিতা?

অভিনেত্রীর মতে, “ভাবব তবে এখন নয়। আসলে আমরা মেয়েরা তো পরকে আপন বলে ধরে আমিও তাই করেছিলাম। ভবিষ্যতেও যাতে এই একই ভুল না হয় তাই জন্য সবদিক ভেবে চিন্তে নিতে তবে।” বর্তমানে মা বাবাকে নিয়েও নিজের সংসার গুছিয়েছেন ইপ্সিতা। অভিনেত্রীর কথায় বর্তমানে অতীতের স্মৃতিগুলোকে মুছে ফেলে নতুন করে জীবন নিয়ে ভাবতে চান তিনি। তাই নিজেকে সবকিছুর থেকে সরিয়ে নিয়ে নিজেকে সময় দিচ্ছেন।