পর্দায় একসাথে অভিনয় করতে করতে প্রেম, পর্দায় নায়ক-নায়িকার অভিনয় করতে করতে বাস্তব জীবনের নায়ক-নায়িকা হয়ে ওঠা। টলিপাড়ায় এরকম দৃষ্টান্ত অনেক রয়েছে। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় এরকম ভাবে প্রেম এবং বিয়ে সবটাই হয়। অতীতের উত্তমকুমার থেকে বর্তমান সময়ের দেব। সবাই এই পর্যায়েই অন্তর্ভুক্ত। এই পর্যায়ে অন্তর্ভুক্ত হল টলিপাড়ার হিট জুটি?
টলিপাড়ার টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় হিট দুই জুটি হল জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু। চরিত্রের নামেই এরা জনপ্রিয়। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) তে দেখা যায় জুটি হিসেবে। জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallik)। আর স্বয়ম্ভুর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)। দুজনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এই কয়েকদিনে।
উল্লেখ্য, সৌম্যদীপ টলিপাড়ার চেনা মুখ। হাওড়ার ছেলে। উচ্চমাধ্যমিক পাশ করার পর মডেলিংয়ে যোগ দেন। এর পাশাপাশি তিনি পড়াশোনাটাও চালিয়ে গেছেন, তারপর সুযোগ আসে অভিনয়ের অভিনয় করেছেন কালার্স বাংলায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিক ‘তিন শক্তির আধার ত্রিশূল’ সিরিয়ালে। এই সিরিয়ালের মধ্যে দিয়েই তাঁর ইন্ডাস্ট্রি জীবনের পথচলা শুরু হয়। এছাড়াও তিনি কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনে।
অন্যদিকে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক ধারাবাহিকে প্রথম। এটাই তাঁর প্রথম মুখ্য চরিত্রে অভিনয়। এর আগে তিনি অভিনয় করেননি, একাধিক ব্র্যান্ডের মুখ হিসাবে দেখা গিয়েছে তাঁকে। তন্তুজ-সহ একাধিক শাড়ির বিজ্ঞাপনী প্রচারে দেখা গিয়েছে। এই এভিনেত্রী একজন পেশাদার মডেল। তবে তার সৌন্দর্য অনেক অভিনেত্রীকেই টেক্কা দেওয়ার মতো।
মাঝে শোনা গিয়েছিল এনাদের প্রেমের গুঞ্জন, তবেকি সেই প্রেমকেই পূর্ণতা দিতে বিয়ে টা সেরেই ফেললেন এই জুটি? কিছু দিন ধরে জগদ্ধাত্রী ধারাবাহিকে চলছিল সাং বিয়ের ট্র্যাক। আর সেই বিয়ের মাঝে শুটিংয়ের ফাঁকে, মজার ছলে ছবি পোস্ট করলেন অভিনেত্রী জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু। আদতে বিয়ে করেননি তারা। তবে করলেও যে মন্দ হতো না দর্শকদের প্রতিক্রিয়ায় তার ষোলআনা প্রমাণ দেয়।
View this post on Instagram





