উৎসবের চ’ক্রান্তেই শেষ হবে জগদ্ধাত্রী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার ( Zee Bangla ) জগদ্ধাত্রী ( Jagaddhatri ) ধারাবাহিকে দেখা যায় উৎসব আর মালার বিয়েতে যে ভয়ংকর কিছু একটা ঘটে যাবে মুখার্জী বাড়িতে তার আঁচ সকলেই করেছিল। কিন্তু ঠিক কত বড় ক্ষতি হতে চলেছে বা মুখার্জী বাড়ির ওপর ঠিক কীভাবে ঝড় আসতে চলেছে সেটা বুঝতে পারেনি জগদ্ধাত্রী বা কৌশিকি মুখার্জী! যে কারণে বৈদেহী ,মালা, কাকলীর পরিকল্পনায় নিমেষে উৎসব বাড়ি পরিণত হল শোকের বাড়িতে।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৪ অক্টোবর (Jagaddhatri today full episode 4 October )

আজকের পর্বে দেখা যায় জগদ্ধাত্রী অবস্থা দেখে হতবাক হয়ে গেছে কৌশিকী। জগদ্ধাত্রী কৌশিকীকে বাঁচাতে ছুটে যায় আর সেটাই জগদ্ধাত্রী জন্য কাল হল। কৌশিকীর সামনে জগদ্ধাত্রীর কোমরে লাঠি দিয়ে বাড়ি মারে এক গুন্ডা! চিৎকার করে পড়ে যায় জগদ্ধাত্রী আর কৌশিকী কী হচ্ছে বুঝতে না পেরে হতভম্বের মত দাঁড়িয়ে থাকে। এরপর পুলিশ আসে আর এই সমস্ত ঘটনার জন্য উৎসবকে গ্রেফতার করে নিয়ে যায়।

13 June 2024 Jagaddhatri came to the third position

জগদ্ধাত্রী এরকম পরিস্থিতি দেখে ছুটতে ছুটতে আসে স্বয়ম্ভু আর স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে ডাকতে থাকে কিন্তু জগদ্ধাত্রী সাড়া দেয় না। অন্যদিকে একজন গুন্ডা কৌশিকী মুখার্জীকে গুলি করতে গেলে মেনন ঠিক সময়ে এসে সেই গুন্ডাকে শেষ করে কৌশিকীকে বাঁচায়, এরপর দেবুদার মেয়েকে একজন গুন্ডা নিজের কাছে রেখে দেবুদাকে হুমকি দেয় কৌশিকীকে গুলি করার জন্য। দেবুদা তো গুলি করতে চায় না কিন্তু নিজের মেয়ের জন্য কী করবে বুঝতেও পারে না।

সেই মুহূর্তে দেবুদাকে এই উভয় সংকট থেকে রক্ষা করে সাধুদা। সেই গুন্ডাকে ধরে ফেলে সাধু দা আর দেবুদা নিজের মেয়েকে ফিরে পেয়ে যায়। জগদ্ধাত্রীর অবস্থা শুনে দেবুদাও কষ্ট পায়। এরপর স্বয়ম্ভু কৌশিকী সবাই মিলে জগদ্ধাত্রীকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তো সব শুনে জগদ্ধাত্রীর অবস্থা খুব সংকটজনক বলেই জানিয়ে দেয় আর জগদ্ধাত্রী আর তার সন্তান বাঁচবে কিনা এই চিন্তায় ভীষণভাবে ভেঙে পড়ে স্বয়ম্ভু। প্রীতি আর কৌশিকী এসে স্বয়ম্ভুকে সাহস দেয় বলে চিন্তা করো না কিচ্ছু হবে না জগদ্ধাত্রীর।

অন্যদিকে বৈদেহী মুখার্জী রাজনাথ মুখার্জীকে বলতে থাকে যেভাবে হোক আমার ছেলে উৎসবকে বাঁচাও, পুলিশ ওকে ধরে নিয়ে গেছে ওকে তুমি ফিরিয়ে এনে দাও। রাজনাথ মুখার্জী বলে বৈদেহী তোমার লজ্জা করে না, তোমার ছেলে এত কিছু করার পরেও তুমি ওর কথা ভাবছো। অন্যদিকে ডাক্তার বলে জগদ্ধাত্রী এখন আইসিইউতেই থাকবে তার অবস্থা ভালো নয়। জগদ্ধাত্রী কেমন আছে সেটা রাজনাথকে জানিয়ে দেয় কৌশিকী এরপর দেবুদা রাজনাথ সকলেই জগদ্ধাত্রী জন্য প্রার্থনা করতে থাকে ঠাকুরের কাছে। তবে কি বেঁচে যাবে জগদ্ধাত্রী? নাকি নাকি ক্ষতি হয়ে যাবে তার সন্তানের?