একটা সময় ছিল যখন জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান ধারাবাহিক ছিল জগদ্ধাত্রী (Jagaddhatri)। প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম স্থান বাঁধা থাকত এই ধারাবাহিকের কপালে। কিন্তু সময়ের সাথে সাথে দর্শকদের আগ্রহ কমেছে এই ধারাবাহিকটির প্রতি। এখন আর এই ধারাবাহিকটিকে টিআরপি তালিকার একেবারে শীর্ষে দেখা যায় না। এই ধারাবাহিকের নায়িকাকে ভীষণ পছন্দ করেন দর্শক মহল।
একটি ধারাবাহিক সম্প্রচার করার পেছনে একটি চ্যানেলের অনেকটাই লাভাংশ থাকে। কোনো হাই বাজেটের একটা ধারাবাহিক যদি সাফল্য না পায় তাহলে সেই ধারাবাহিকটিকে শুধু শুধু সম্প্রচার করে নিজের সময় এবং অর্থ কোনটাই অপচয় করতে চাইবে না চ্যানেল কর্তৃপক্ষ। এইবার ঠিক এমনটাই হল জগদ্ধাত্রীর সঙ্গে।
যতদিন যাচ্ছে, জগধাত্রীর জনপ্রিয়তা কেমন যেন বিবর্ণ হয়ে যাচ্ছে। পূর্বে এই ধারাবাহিক থেকে নিয়ে চর্চার শেষ ছিল না। আগামী পর্বে কি হতে চলেছে সেটা জানার জন্য উৎসুক হয়ে থাকতেন দর্শক মহল। কিন্তু বর্তমানে এত ধারাবাহিকের এত নতুন নতুন গল্পের ভিড়ে কোথায় যেন হারিয়ে গিয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকের সেই পুরনো উত্তেজনা। তাই এবার এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো চ্যানেল কর্তৃপক্ষ।
সম্প্রতি জি বাংলার পর্দায় একটি নতুন ধারাবাহিকের প্রচার ভিডিও সম্প্রচার করেছে চ্যানেল। ধারাবাহিটির নাম মালাবদল। এখানে ঋতু পাইন এবং বিশ্বজিৎ ঘোষকে জুটি বেঁধে অভিনয় করতে দেখবেন দর্শকরা। চ্যানেল কর্তৃক সম্প্রচারিত প্রচার ভিডিওর সাথে ধারাবাহিকের কোন টাইম ঘোষণা করেনি চ্যানেল। আর তার পিছনে রয়েছে একটা অনেক বড় কারণ। এর সাথেই জড়িয়ে রয়েছে জগদ্ধাত্রীর থাকা না থাকার প্রসঙ্গ।
বদলে যাচ্ছে জগদ্ধাত্রীর স্লট
চ্যানেল নতুন ধারাবাহিকের স্লট ঘোষণা করেনি কারণ, চলতি সপ্তাহে জগদ্ধাত্রী টিআরপি ঠিক কোন জায়গায় থাকে সেটা দেখতে চায় তারা। যদি টিআরপি ভালো না থাকে তাহলে জগদ্ধাত্রীর জায়গাতেই আনা হবে মালাবদল ধারাবাহিকটিকে। আর জগদ্ধাত্রীকে পাঠিয়ে দেওয়া হবে নন প্রাইম টাইম এর অন্য কোন স্লটে। আর একবার প্রাইম টাইম থেকে সরে গেলে সেই ধারাবাহিকটির টিআরপি আরো বেশি করে হ্রাস পায়। তাই বলা বাহুল্য এই সপ্তাহের টিআরপির ওপর নির্ভর এই সপ্তাহের টিআরপি নির্ধারণ করতে চলেছে জগদ্ধাত্রীর ভাগ্য।





