আসছে ফাগুন বউ, নতুন সিরিয়াল নিয়ে জি বাংলার কাছে হেরে যাচ্ছে স্টার জলসা! তাই কী পর পর পুরনো ব্লকবাস্টার সিরিয়াল ফেরাচ্ছে জলসা?

বর্তমানে বাংলা ধারাবাহিকের (Serial) চ্যানেল গুলির মধ্যে চলছে এক অলিখিত প্রতিযোগিতা। প্রতিটি চ্যানেল চাইছে তাদের ধারাবাহিক স্লট লিড করুক এবং টিআরপিতে (TRP) শীর্ষে থাকুক। এই প্রতিযোগিতা এমন একটি জায়গায় চলে গিয়েছে যে একটুখানি পান থেকে চুন খসলেই সেই ধারাবাহিককে বন্ধ করে দিতে দুবার ভাবছেন না চ্যানেল কর্তৃপক্ষ।

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা বিনোদনের যে সমস্ত চ্যানেলগুলি টেলিভিশনে রয়েছে তার মধ্যে প্রথম সারির দুটি চ্যানেল হল স্টার জলসা এবং জি বাংলা। এই দুই চ্যানেলের সঙ্গে কাজ করতে পারলে প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রী নিজেদেরকে ধন্য মনে করেন। আর কোন নবাগত অভিনেতা-অভিনেত্রীর কাছে এই চ্যানেলের সাথে কাজ করা ভাগ্যের বিষয়। কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিযোগিতায় মেতে থাকতে থাকতে কেমন যেনো খোকলা হয়ে যাচ্ছে স্টার জলসা।

এখন স্টার জলসা থেকে অনেক বেশি ব্লকবাস্টার হিট সিরিয়াল দেখা যায় জি বাংলাতে। তার অন্যতম উদাহরণ হল মিঠাই। স্টার জলসা চ্যানেলে খুব কম সংখ্যক সিরিয়ালই রয়েছে যেগুলি ভীষণ সাফল্যতা অর্জন করেছে বাদবাকি প্রতিটি ধারাবাহিকী সেই গতে বাধা গল্প দেখাতে দেখাতে দর্শকদের মন থেকে অনেক দূরে চলে গিয়েছে।

আর এই পিছিয়ে পড়ার বিষয়টি নিছক দর্শকদের ধারণা নয়, এর যথাযথ প্রমাণ দিচ্ছে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার করে প্রকাশ পাওয়ার টিআরপি তালিকা। চলতি সপ্তাহের টিআরপিতে মাত্র চারটি স্লট পেয়েছে স্টার জলসা। যেখানে জি বাংলা পেয়েছে ৮ টি স্লট। এই ভাবেই ধীরে ধীরে নিজের স্লট হারাচ্ছে স্টার জলসা আর তার সাথে চলে যাচ্ছে চ্যানেলের জনপ্রিয়তাও। তাই এবার স্টার জলসা নিলো এক নতুন পদক্ষেপ।

কিছুদিন আগেই স্টার জলসায় পুনরায় সম্প্রচারিত হচ্ছিল বোঝেনা সে বোঝেনা। ধারাবাহিকটি সেই সময় ভীষণ সাফল্য পেয়েছিল। আর এইবার ফের হতে চলেছে একটি পুরনো ধারাবাহিকের পুনঃসম্প্রচার ধারাবাহিকটি হলো ফাগুন বউ। এটিও বেশ জনপ্রিয়তা প্রাপ্ত একটি ধারাবাহিক। নেটিজেনদের মতে প্রতিযোগিতায় টিকতে না পেরে এইবার পুরনো ব্লকবাস্টার ধারাবাহিকগুলিকে এনে বাজিমাত করার চেষ্টা করছে স্টার জলসা। তবে এই পরিকল্পনা কি আদৌ সফল হবে? সেটাই দেখার বিষয়।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)