জিলিপি চোরকে বাগে আনতে নতুন ফন্দি আটল কংস মামা! তবে কি তেঁতুলপাতাতেই শুরু হবে ঝিল্লি আর কংস মামার লাভ স্টোরি?

স্টার জলসার পর্দায় ১২ আগষ্ট থেকে শুরু হয়েছে একেবারে নতুন স্বাদের গল্প তেঁতুলপাতা। চলতি সময়ের মানুষের ব্যস্ত জীবনযাত্রায় পরিবার ও আপনজনদের গুরুত্ব বোঝাতে এবার স্টার জলসার পর্দায় শুরু হয়েছে একান্নবর্তী পরিবারের এই নতুন গল্প। ধারাবাহিকে কংস মামার ভূমিকায় ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছেন অভিনেতা গৌরব চ্যাটার্জী এবং ঝিল্লির চরিত্রে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী ঋতব্রতা দে।

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য এবং বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী ঋত্বিকা আন্টির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে যায় ঝিল্লি। আর ভাগ্যক্রমে তার সঙ্গে দেখা হয়ে যায় কংস মামার। এদিকে সানিকে সর্বত্র খুঁজতে থাকে সে। কিন্তু ঝিল্লির দায়িত্ব নিতে নারাজ সানি। সানির খোঁজ পেয়ে যথাযথ বাড়িতে পৌঁছে ঝিল্লি জানতে পারে সানি কাজের সুত্রে চলে গেছে বাইরে।

তেঁতুলপাতা আজকের পর্ব ১৮ আগষ্ট (Tetulpata Today Episode 18 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কংস মামার হাত থেকে পালানোর ফন্দি আঁটে ঝিল্লি। কিন্তু ঝিল্লিকে কোলে তুলে নিয়ে রিক্সাতে উঠে যায় কংস মামা। মনে মনে সে ভাবে এই জিলিপি চোরের ব্যাপারে সবটা তাকে জানতে হবে। এদিকে ঝিল্লিও বুঝতে পারে কংস মামার হাত থেকে এত সহজে মুক্তি পাবে না সে। তাই বাধ্য হয়েই সুযোগের সন্ধানে চুপচাপ বসে থাকে ঝিল্লি। এরপরই বাস স্ট্যান্ডে গিয়ে বৌমা গ্যাং-এর সম্পর্কে জানতে পারে কংস মামা থুড়ি ঋষি।

ঝিল্লির আচার আচরণ দেখে ঋষির মনে হয় ঝিল্লি আসলে সেই বৌমা গ্যাংয়ের সদস্য। তাই ঝিল্লিকে হতে নাতে ধরার জন্য ঝিল্লিকে নিয়ে তেঁতুলপাতায় যাওয়ার প্ল্যান করে ঋষি। ঝিল্লিকে নিয়ে সে চলে আসে শিমূলপুরায়। তবে শিমুলপুরায় এসেই খুব খিদে পেয়ে পেয়ে যায় ঝিল্লির। খিদের চোটে রাস্তাতেই বসে পড়ে সে। তাই বাধ্য হতেই তাকে কচুড়ির দোকানে নিয়ে যায় ঋষি। তারপরই সে চলে যায় থানায়। তবে থানায় গিয়ে সে দেখে পুলিশ অফিসার তার প্রিয় বিস্কুটের জন্য হাহুতাশ করছেন।

ঝিল্লিকে নিয়ে তেঁতুলপাতায় হাজির হল ঋষি

ঋষি অফিসারকে বোঝানোর চেষ্টা করে বৌমা গ্যাং-এর সম্পর্কে। কিন্তু বিস্কুট ব্যতীত কিছুই শুনতে নারাজ অফিসার। ১৯শের দশকে তার করা কীর্তিকলাপের কাহিনী সে বলতে থাকে ঋষিকে। এদিকে খাওয়ায় সময় দুজন অভুক্ত বাচ্চাকে দেখে মন গলে যায় ঝিল্লির। সকলকে ডেকে ডেকে কচুরি খাওয়াতে শুরু করে সে। পুলিশের কান্ড দেখে শেষমেশ ঝিল্লির কাছেই ফিরে আসে ঋষি। কিন্তু দোকানদার জানায় ঝিল্লি প্রায় ৭৫০ টাকার বিল করেছে। যা শুনে চক্ষু চড়কগাছ হয়ে যায় কংস মামার। এরপরই তেঁতুলপাতায় ঝিল্লিকে নিয়ে আসে ঋষি। যা দেখে চমকে যায় সকলে। তাহলে কি এবার তেঁতুলপাতাতেই শুরু হবে ঝিল্লি আর ঋষির লাভ স্টোরি? জানা যাবে আসন্ন পর্বে।