টলিপাড়ার জেন্টলম্যান অভিনেতা যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)। দীর্ঘদিন ধরে একাধিক চরিত্রের পাঠ সেরে দর্শক মন দখল করেছেন অভিনেতা। টলি ‘ফ্যামিলি ম্যান’ রূপেও খ্যাতি রয়েছে যিশুর। স্ত্রী-সন্তান নিয়ে তাঁর নির্ঝঞ্ঝাট আদুরে পরিবার। এবার কিনা সেখানেই গড়ে উঠল কাঁটাতার? স্ত্রী নীলাঞ্জনাকে (Nilanjana Sengupta) ডিভোর্স দেবেন যীশু? অবশেষে মুখ খুললেন অভিনেতা।
টলিউড কলাকুশলীদের জীবন নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। সেই তালিকা থেকে বাদ পড়েননি যীশু সেনগুপ্তও। পর্দায় তাঁর অভিনয়ে মুগ্ধ অনুরাগীদের বহু প্রশ্ন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। ইতিমধ্যে কুড়ি বছরের গন্ডি পেরিয়েছে যীশু-নীলাঞ্জনার সংসার। এই দীর্ঘ কুড়ি বছরে একটিও দাগ লাগেনি যিশু সেনগুপ্তর চরিত্রে। বরাবরই তিনি তাঁর পরিবার নিয়ে খুশি।
যিশুর অর্ধাঙ্গিনি নীলাঞ্জনা ভৌমিক সদ্য প্রয়াত অঞ্জনা ভৌমিকের জ্যেষ্ঠ কন্যা। ‘হিপ হিপ হুররে’ ধারাবাহিকের মাধ্যমে একসময় টেলিভিশনেও অভিনয় করেছেন নীলাঞ্জনা। পরে যিশুর সঙ্গে প্রেম ও বিয়ে। যীশু-নীলাঞ্জনার দুই সন্তান সারা ও জারা। এহেন সুখী দম্পতি হঠাৎ ডিভোর্স দেবেন কেন? অবাক সকলেই।
অবাক হয়েছেন যীশু সেনগুপ্ত স্বয়ং। যাঁকে নিয়ে আজ পর্যন্ত কোনো গসিপ হয়নি ইন্ডাস্ট্রিতে সেই অভিনেতার নাম সার্চ করলেই ভেসে ওঠে আজব এক প্রশ্ন। ‘কবে ডিভোর্স হচ্ছে যিশু সেনগুপ্তর’? প্রশ্ন শুনে মুখ খোলেন অভিনেতা। বলেন, প্লিজ এমনটা বলবেন না। আমার ডিভোর্স হচ্ছে না।
আরও পড়ুনঃ পরাগকে রেজিস্ট্রি করে আবার বিয়ে করল শিমুল! এবার কি শেষ হবে সব শত্রুতা?
সুপারহিট অভিনেতা যীশু বাবা ও স্বামী হিসেবেও পুরো নম্বর পেয়েছেন। একের পর এক কাজ করে চলেছেন তিনি। এক্সপেরিমেন্ট করছেন বিভিন্ন চরিত্রের। টলিউড ছেড়ে বলিউডের পা রেখেছেন অভিনেতা। স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে একজোটে শুরু করেছেন প্রোডাকশন হাউজ। সব মিলিয়ে ভালোই আছেন তিনি। তাই জল্পনা প্রসঙ্গে মাথা ঘামাতে একটুও রাজি নন অভিনেতা।





