দেবের ছবি থেকে বাদ বনি, ‘খাদান’-এ নেগেটিভ চরিত্রে এবার ‘মিঠাই’ ধারাবাহিকের জনপ্রিয় নায়ক?

সুপারস্টার দেব (Dev) ও অভিনেতা যিশু সেনগুপ্তের (Jishu Sengupta) আসন্ন সিনেমা ‘খাদান’ (Khadan) রীতিমতো চর্চার কেন্দ্রে। জোর কদমে চলছে এই সিনেমার শ্যুটিং। লোকসভা নির্বাচনের প্রচারের মাঝেই সিনেমার শ্যুটিং করে চলেছেন দেব। এই প্রথম রুপোলি পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন যিশু সেনগুপ্ত-দেব অধিকারী।

ছবিতে যিশুর চরিত্র কীর্তনিয়া ‘মোহন দাস’-এর। যিনি দুর্দান্ত শ্রীখোল বাজান। অন্যদিকে, দেব পুরুলিয়ার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। নাম শ্যাম মাহাতো। চাকরির খোঁজ করছেন তিনি। তবে এই সিনেমায় ধূসর চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে চলেছিল জোড় জল্পনা। গুঞ্জন ছিল এই সিনেমায় নেগেটিভ চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা বনি সেনগুপ্তকে।

দেব ও যিশু ছাড়াও ছবিতে নায়িকার ভূমিকায় থাকবে ইধিকা পাল। ছোট পর্দার নায়িকা ইধিকা। এই প্রথম দেব আর যীশুর হাত ধরে প্রবেশ করছেন বড়পর্দায়। সূত্রের খবর, ভিলেনের ভূমিকায় যিনি থাকছেন তাকে ঘিরে রয়েছে চমক। ইতিমধ্যে অভিনেত্রীর ইধিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করে ফেলেছেন তিনি। এখানে অবশ্য তার বিপরীতে থাকবেন না ইধিকা।

অভিনেতা জন ভট্টাচার্যকে দেখা যাবে দেবের আসন্ন ছবি ‘খাদান’-এ। স্টুডিও পাড়া সূত্রে খবর, জনপ্রিয় নায়ক বনি সেনগুপ্তকে রিপ্লেস করে জনকে নেওয়া হয়েছে। কারণ পর্দায় বনি খল চরিত্রে অভিনয় করতে চান। ধারাবাহিকের ভিলেন থেকে প্ৰিয় অভিনেতাকে সটান বড় পর্দায় খলনায়ক হয়ে কেমন লাগছে জনের ভক্তদের?

 

আরো পড়ুন: তীর্থর বারণ সত্তেও মুখ ফসকে শিমুলকে সব সত্যি বলে ফেলল পুতুল! পরাগের শেষ ইচ্ছে মেনে নিল শিমুল!

ইতিপূর্বে, দেবের গোলন্দাজ’, ‘প্রধান’ ছবিতে অভিনয় করেছেন জন। সংবাদমাধ্যমকে জন জানিয়েছেন, খাদানে যে এই চরিত্রটি বেছে নেওয়ার কারণ হল চরিত্রের গ্রে শেড। যিশুর ছেলের ভূমিকায় দেখা যাবে জনকে। তবে এর চেয়ে বেশি কিছু বলতে নারাজ অভিনেতা। ইতিমধ্যেই শুরু হয়েছে জনের শ্যুটিং।

In pics: Dapper looks of John Bhattacharya | Times of India